শিরোনামঃ-

» শিবিরের হামলায় মদন মোহন কলেজে ছাত্রলীগ নেতা আহত

প্রকাশিত: ১৪. মার্চ. ২০১৯ | বৃহস্পতিবার


Manual6 Ad Code

স্টাফ রিপোর্টারঃ সিলেট নগরীর মদন মোহন কলেজে অতর্কিত হামলায় রকি দেব নামে এক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে আহত করেছে ছাত্র শিবির কর্মীরা। আহত রকি নগরীর ১৩নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক।

Manual6 Ad Code

বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুরে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ক্যাম্পাস জুড়ে উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় শিবিরকে দায়ি করছে কলেজ ছাত্রলীগ।

মদন মোহন কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হাসান সানি বলেন- শিবির অতর্কিতভাবে ছাত্রলীগ নেতা রকি দেব এর উপর হামলা চালিয়েছে।শিবিরের হামলার খবর পেয়ে ক্যাম্পাস জুড়ে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগ।

Manual4 Ad Code

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফারুক আহমদ জনান- আহত রকি বর্তমানে ওসমানী হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

কোতোয়ালী থানার ওসি সেলিম মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন- খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এঘটনায় কলেজে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Manual2 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬৬৭ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930