শিরোনামঃ-

» সিলেট সরকারি মহিলা কলেজে পূবালী ব্যাংকের সিসি ক্যামেরা প্রদান

প্রকাশিত: ০৭. মার্চ. ২০১৯ | বৃহস্পতিবার

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টারঃ সিলেট সরকারি মহিলা কলেজের নিরাপত্তা ব্যবস্থা জোরদারের স্বার্থে এই কলেজে সিসি ক্যামেরা প্রদান করেছে পূবালী ব্যাংক। ব্যাংকের সামাজিক দায়বদ্ধতা তহবিল থেকে ১ লাখ ৪৯ হাজার টাকা ৭শ টাকার চেক কলেজ কর্তৃপক্ষের কাছে তুলে দেওয়া হয়েছে।

বুধবার (৬ মার্চ) সকালে পূবালী ব্যাংক সিলেট প্রিন্সিপাল অফিসের মহাব্যবস্থাপক বিএম শহীদুল হক, সিলেট সরকারি মহিলা কলেজের প্রিন্সিপাল প্রফেসর মো. হায়াতুল ইসলাম আকঞ্জির হাতে এই চেক তুলে দেন।

Manual5 Ad Code

এসময় আরো উপস্থিত ছিলেন- পূবালী ব্যাংকের সিলেট পূর্বাঞ্চল প্রদান ডিজিএম জিয়াউল হক চৌধুরী, সিলেট প্রিন্সিপাল অফিসের ডিজিএম মশিউর রহমান খান এবং ব্যাংকের মহিলা কলেজ শাখার ম্যানেজার জাকিয়া সুলতানা।

Manual7 Ad Code

কলেজ অধ্যক্ষ হায়াতুল ইসলাম আকঞ্জি চেক গ্রহণকালে বলেন- একটি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের স্বার্থে এগিয়ে আসা মানে সমগ্র শিক্ষা ব্যবস্থাকে আরো এগিয়ে দেওয়া। তিনি এই মহতি উদ্যোগ নেওয়ায় পূবালী ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

Manual7 Ad Code

সিলেট প্রিন্সিপাল অফিসের মহাব্যবস্থাপক বিএম শহীদুল হক বলেন- সিলেট বিভাগে নারীদের উচ্চ শিক্ষা বিস্তারে এই কলেজ অগ্রণী ভূমিকা রেখে চলেছে। এই শিক্ষা প্রতিষ্ঠানের স্বার্থে পূবালী ব্যাংক সব সময় পাশে থাকতে প্রস্তুত।

এই সংবাদটি পড়া হয়েছে ৬৮৩ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031