শিরোনামঃ-

» ওবায়দুল কাদেরের জন্য দোয়া চাইলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রকাশিত: ০৪. মার্চ. ২০১৯ | সোমবার

Manual3 Ad Code

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।

Manual6 Ad Code

তার সুস্থতা কামনায় আওয়ামী লীগের পক্ষ থেকে দোয়া মাহফিল এবং ধর্মীয় উপসনালয়ে বিশেষ প্রার্থনা আয়োজনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।

এছাড়া হাসপাতালে রোগীদের অসুবিধার কথা বিবেচনায় রেখে দলীয় নেতা-কর্মীদের ভীড় না করার জন্য নির্দেশনা দিয়েছেন। রবিবার (৩ মার্চ) এক বিজ্ঞপ্তিতে দলটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

Manual1 Ad Code

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়- প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপির চিকিৎসার দায়িত্ব নিয়েছেন এবং তিনি সার্বক্ষণিক খোঁজ-খবর রাখছেন।

Manual2 Ad Code

এর আগে ওবায়দুল কাদেরকে দেখতে রবিবার (৩ মার্চ) দুপুরে হাসপাতালে যান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী হাসপাতালে এসে নাম ধরে ডাকার পর সঙ্গে সঙ্গে ওবায়দুল কাদের চোখ মেলার চেষ্টা করেন। এতে চিকিৎসকদের মধ্যে আশার সঞ্চার হয়। পরিবারের পক্ষ থেকে ওবায়দুল কাদেরের সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া কামনা করা হয়।

Manual3 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ১১১৫ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031