শিরোনামঃ-

» সিলেট চেম্বারের পক্ষ থেকে এফবিসিসিআই-তে ডাইরেক্টর মনোনীত হয়েছেন সভাপতি খন্দকার সিপার আহমদ

প্রকাশিত: ২৫. ফেব্রুয়ারি. ২০১৯ | সোমবার


Manual7 Ad Code

স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশের ব্যবসায়ীদের সর্ববৃহৎ সংগঠন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র ২০১৯-২০২০ ও ২০২০-২০২১ সাল মেয়াদের ডাইরেক্টর পদে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র বর্তমান সভাপতি খন্দকার সিপার আহমদ-কে মনোনীত করা হয়েছে।

Manual5 Ad Code

সোমবার (২৫ ফেব্রুয়ারি) ৫টায় চেম্বার বোর্ড রুমে এক জরুরী সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।

Manual1 Ad Code

উল্লেখ্য যে, উক্ত জরুরী সভায় এফবিসিসিআই এর ২০১৯-২০২০ ও ২০২০-২০২১ সাল মেয়াদের সাধারণ পরিষদে প্রতিনিধি হিসেবে সভাপতি খন্দকার সিপার আহমদ, পরিচালক নুরুল ইসলাম, মো. ওয়াহিদুজ্জামান (ভূট্টো), ফালাহ উদ্দিন আলী আহমদ, মো. আব্দুর রহমান (জামিল) ও হুমায়ুন আহমদ এর নাম প্রেরণ এবং মনোনীত পরিচালক পদে সভাপতি খন্দকার সিপার আহমদ এর নাম প্রেরণের সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

Manual7 Ad Code

এ বিষয়ে সিলেট চেম্বারের সভাপতি খন্দকার সিপার আহমদ পরিচালক প্রতিনিধি মনোনিত করায় সকল পরিচালকদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

Manual1 Ad Code

তিনি বাংলাদেশ তথা সিলেটের ব্যবসায়ীদের কল্যাণে নিজেকে উৎসর্গ করতে সিলেটের প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, চেম্বারের সদস্যগণসহ সর্বস্তরের ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করেন এবং মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করেন।

সভায় উপস্থিত ছিলেন- সিলেট চেম্বারের সহ-সভাপতি মো. এমদাদ হোসেন, পরিচালক জিয়াউল হক, মো. সাহিদুর রহমান, পিন্টু চক্রবর্তী, নুরুল ইসলাম, মো. ওয়াহিদুজ্জামান (ভূট্টো), মুশফিক জায়গীরদার, আমিরুজ্জামান চৌধুরী, এহতেশামুল হক চৌধুরী, মুকির হোসেন চৌধুরী, আব্দুর রহমান, চন্দন সাহা, ফালাহ উদ্দিন আলী আহমদ, মো. আব্দুর রহমান (জামিল), হুমায়ুন আহমেদ, মো. আতিক হোসেন, মুজিবুর রহমান মিন্টু প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৬০২ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031