- ডেঙ্গু ও চিকুনগুনিয়াসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সিসিক অত্যন্ত সতর্ক : সিসিক প্রশাসক
- সিসিককে আধুনিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে : সিসিক প্রশাসক
- উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক
- সিলেট সোসাইটির পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ
- সাংবাদিক শহিদুল ইসলাম সোহেলের দুটি গণমাধ্যমে নতুন দায়িত্ব
- বৈষম্যহীন মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠায় ছাত্র-জনতা ত্যাগ শিকারে প্রস্তুত রয়েছে : মুহাম্মদ ফখরুল ইসলাম
- ৮৬ কোটি টাকার সড়কে নিম্নমানের কাজের অভিযোগ; এমপির বিরুদ্ধে এক কোটি টাকা চাঁদা দাবির পাল্টা অভিযোগ!
- মার্কিন চুক্তি বাতিলের দাবিতে ৩০ অক্টোবর ঢাকায় কেন্দ্রীয় সমাবেশ সফলের লক্ষ্যে সিলেট মশাল মিছিল
- ফায়ার সার্ভিস স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী
» পূবালী ব্যাংকের সুধী সমাবেশ ও নৈশভোজ
প্রকাশিত: ২৫. ফেব্রুয়ারি. ২০১৯ | সোমবার
ব্যাংকারদের প্রতি মানুষের আস্থা ও বিশ্বাস আরও বৃদ্ধি করতে হবে : আরিফুল হক চৌধুরী
স্টাফ রিপোর্টারঃ সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, দেশের ব্যাংকিং সেক্টরের রয়েছে আলাদা সুনাম ও ঐতিহ্য। সততা, নিষ্ঠা, নৈতিকতা বোধ ও আন্তরিকতা দিয়ে এই সুনাম ও মর্যাদা ধরে রাখতে হবে।
তিনি রবিবার (২৪ ফেব্রুয়ারী) সন্ধ্যায় সিলেটে পূবালী ব্যাংকের দু’দিনব্যাপী বার্ষিক ব্যবস্থাপক সম্মেলনের সমাপনী দিনে সুধীবৃন্দের সম্মানে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তৃতা কালে এসব কথা বলেন।
মেয়র বলেন- ব্যাংকারদের প্রতি মানুষের যে আস্থা ও বিশ্বাস রয়েছে তা আরও বৃদ্ধি করতে হবে। তিনি সিলেটের ব্যবসায়ীদের উন্নয়নে তাদের গৃহিত বিভিন্ন প্রকল্পে বিনিয়োগ বাড়াতে পূবালী ব্যাংক কর্তৃপক্ষের প্রতি আহবান জানান। শহরতলীর চন্ডীপুলস্থ কুশিয়ারা আন্তর্জাতিক কনভেনশন হলে আয়োজিত এই অনুষ্ঠানে আগত সিলেটের সুধীজনদের স্বাগত জানান ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হাবিবুর রহমান।
এসময় আরও উপস্থিত ছিলেন- পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান মনির উদ্দিন আহমদ ও সৈয়দ মোয়াজ্জেম হুসাইন, পরিচালক মঞ্জুরুর রহমান, ফাহিম আহমদ ফারুক চৌধুরী, কবিরুজ্জামান ইয়াকুব, রুমানা শরীফ, আরিফ এ চৌধুরী, আসিফ এ চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল হালিম চৌধুরী সহ ব্যাংকের অন্যান্য নির্বাহীবৃন্দ।
এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন- পূবালী ব্যাংকের সাবেক পরিচালক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফি আহমদ চৌধুরী, সিলেট রেঞ্জের ডিআইজি কামরুল আহসান, সিলেট প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবির, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, ভৈরব পৌরসভার সাবেক মেয়র শাহীন আহমদ, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শেখ মখন মিয়া, ইউপি চেয়ারম্যান হাবিব হোসেন, ইউপি চেয়ারম্যান এইচ এম খলিল, বাংলাদেশ ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক শান্তনু কুমার রায়, পার্ক ভিউ’র চেয়ারম্যান ডা. আব্দুল হাই, এডভোকেট নিজাম উদ্দিন, রোটারিয়ান সাবেক ডিষ্ট্রিক্ট গভর্ণর ডা. মঞ্জুরুল হক চৌধুরী, ডা. কামাল উদ্দিন, এজাজ আহমদ চৌধুরী, আমিরুজ্জামান চৌধুরী দিলু, আব্দুল আহাদ, অধ্যক্ষ জিল্লুর রহমান সুয়েব, অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার, ডা. কামাল উদ্দিন প্রমুখ।
এর আগে সম্মেলনের সমাপণী দিনে ব্যবসায়ীক আলোচনায় অংশ নেন ব্যাংকের বিভিন্ন অঞ্চল ও বিভাগ প্রধানবৃন্দ।
উপস্থিত নির্বাহীবৃন্দ এসময় তাদের বক্তব্য শুনেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। তারা সিলেটে দ্বিতীয়বারের মতো ব্যাংকের বার্ষিক এ সম্মেলন সফলভাবে সম্পন্ন করায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।
এই সংবাদটি পড়া হয়েছে ৬৮৩ বার
সর্বশেষ খবর
- ডেঙ্গু ও চিকুনগুনিয়াসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সিসিক অত্যন্ত সতর্ক : সিসিক প্রশাসক
- সিসিককে আধুনিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে : সিসিক প্রশাসক
- উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক
- সিলেট সোসাইটির পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- ডেঙ্গু ও চিকুনগুনিয়াসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সিসিক অত্যন্ত সতর্ক : সিসিক প্রশাসক
- সিসিককে আধুনিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে : সিসিক প্রশাসক
- উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক
- সিলেট সোসাইটির পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ


