- এই নিদানে বিদ্যুতের দাম বৃদ্ধি অগ্রহণযোগ্য, দ্রুত দাম বৃদ্ধি স্থগিত করুন : গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদ
- সিলেটে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের পৃথক অবস্থান কর্মসুচী পালন
- সভাপতি মুন্না, সাধারণ সম্পাদক পাভেল
- সিএনজি ফিলিং স্টেশন এন্ড কনভার্শন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী
- সিলেট মহানগর জামায়াতের বিক্ষোভ মিছিল-সমাবেশ
- সিলেট বিভাগীয় যুবদলের আলোচনা সভা
- সিলেট অনলাইন প্রেসক্লাবের সদস্যপদ পেলেন ১০ সাংবাদিক
- সিলেট ডায়াবেটিক হাসপাতালে মতবিনিময় সভা অনুষ্ঠিত
- জ্বালানি তেল ও বিদ্যুতের মুল্যবৃদ্ধির প্রতিবাদে সিলেটে জামায়াতের বিক্ষোভ আজ
- সিলেট জেলা স্টেডিয়ামে মাসব্যাপী অনূর্ধ্ব-১৫ ফুটবল ও অ্যাথলেটিক্স প্রশিক্ষণের উদ্বোধন
» পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান’র সাথে সিলেট জেলা কর আইনজীবী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময়
প্রকাশিত: ২৩. ফেব্রুয়ারি. ২০১৯ | শনিবার
নিজস্ব প্রতিবেদকঃ সিলেট জেলা কর আইনজীবী সমিতি আয়োজিত সিলেটে নিজস্ব কর ভবন নির্মাণে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি’র সাথে গতকাল শনিবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধায় সিলেট সার্কিট হাউজে এক মতবিনিময় সভায় মিলিত হন।
সমিতির সভাপতি এডভোকেট মো.আবুল ফজল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ আবদুল আলীম পাঠান এর পরিচালনায় সভায় নেতৃনৃন্দরা বলেন- কর ভবন না থাকায় সিলেটের করদাতারা বিভিন্নভাবে দূর্ভোগের শিকার হচ্ছেন যা কোনভাবেই কাম্য হতে পারে না। সিলেটে ভ্যাটের আওতা এবং করদাতার সংখ্যা বেড়ে যাওয়ায় কর ভবন নির্মাণ অত্যান্ত জরুরী হয়ে পড়েছে উল্লেখ করে নেতৃবৃন্দ অবিলম্বে সিলেটে নির্ধারিত স্থানে কর ভবন নির্মাণের আহবান জানান।
প্রতি বছর সিলেটে রাজস্ব আদায় বৃদ্ধি পাচ্ছে। কিন্তু রাজস্ব ভবন স্থাপিত না হওয়ায় নিয়মিত করদাতা, নতুন করদাতা ও কর আইনজীবীদের অপরিসীম দূর্ভোগ পোহাতে হচ্ছে।
সিলেটে হাজার কোটি টাকা কর আদায় করা হলেও এসবের কার্যক্রম চলছে বিভিন্ন ভাড়া করা অফিসে।
এতে করদাতারা যেমন দূর্ভোগের শিকার হচ্ছেন তেমনিভাবে সরকারও কয়েক কোটি টাকা ভাড়া বাবদ গচ্ছা দিচ্ছে।
নেতৃবৃন্দ বলেন- ১৯৭৪ সাল থেকে সিলেট কর আইনজীবী সমিতির কার্যক্রম চলছে। আমরা দীর্ঘদিন থেকে সিলেটে কর ভবন নির্মাণের দাবী জানিয়ে আসলেও তা এখনো বাস্তবায়ন হয়নি।
নেতৃবৃন্দরা অবিলম্বে সিলেটে কর ভবন নির্মাণে পরিকল্পনা মন্ত্রীর সার্বিক সহযোগিতা মাধ্যমে তা যথাশীঘ্রই বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহনের আশাবাদ ব্যক্ত করেন।
মন্ত্রী কর ভবন নির্মাণের আশ্বাস দেন।
এসময় উপস্থিত ছিলেন- এডভোকেট এম ই এম এম ইকবালুর রহমান, শফিুকুর রহমান মো. খায়রুল ইসলাম চৌধুরী, সিরাজুল হোসেন আহমদ, এডভোকেট সুজিত বৈদ্য, ইকবালুর রহমান চৌধুরী, মোহাম্মদ আলী খোকন, এডভোকেট আজিজুর রহমান, মিন্টু চন্দ্র রায় প্রমুখ।
এই সংবাদটি পড়া হয়েছে ৭১২ বার
সর্বশেষ খবর
- এই নিদানে বিদ্যুতের দাম বৃদ্ধি অগ্রহণযোগ্য, দ্রুত দাম বৃদ্ধি স্থগিত করুন : গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদ
- সিলেটে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের পৃথক অবস্থান কর্মসুচী পালন
- সভাপতি মুন্না, সাধারণ সম্পাদক পাভেল
- সিএনজি ফিলিং স্টেশন এন্ড কনভার্শন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী
- সিলেট মহানগর জামায়াতের বিক্ষোভ মিছিল-সমাবেশ
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- ব্যবসায়ী খগেন্দ্র চন্দ্র দাস উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করুন : গণতান্ত্রিক যুক্তফ্রন্ট
- সিলেটে নৃশংস হত্যাকাণ্ডের শিকার শিশু ফাহিমার পরিবারের পাশে জামায়াত
- দেশে নারী-শিশু নির্যাতন বৃদ্ধি ও সিলেটে র্যাব সদস্য খুনের প্রতিবাদে ‘সিলেট ফাউন্ডেশন বাংলাদেশ’-এর মানববন্ধন
- দূর্বৃত্তায়ন নেতৃত্বের ফলে জঘন্যতম অপরাধ বেড়েই চলেছে : দূর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম
- সিলেট মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতিতে মহানগর মজলিসের উদ্বেগ


