শিরোনামঃ-

» সাবেক ছাত্রদল নেতা কুহিনুর আহমদ গ্রেফতার; সিলেট জেলা ও মহানগর বিএনপির নিন্দা

প্রকাশিত: ১০. ফেব্রুয়ারি. ২০১৯ | রবিবার

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টারঃ সাবেক জেলা ছাত্রদল নেতা, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি কুহিনুর আহমদকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা ও মহানগর বিএনপি নেতৃবৃন্দ। অবিলম্বে আটক ছাত্রদল নেতা কুহিনুর আহমদ সহ ষড়যন্ত্রমুলক মামলায় কারান্তরীণ সকল নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবী জানান তারা।

Manual7 Ad Code

শনিবার (৯ ফেব্রুয়ারি) এক যৌথ বিবৃতিতে সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, জেলা সাধারণ সম্পাদক আলী আহমদ ও মহানগর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত চৌধুরী সাদেক বলেন- সাবেক জেলা ছাত্রদল নেতা, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি কুহিনুর আহমদকে সম্পূর্ণ অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে।

আওয়ামী ফ্যাসিস্ট সরকারের হাতে মানুষের জানমালের কোন নিরাপত্তা নেই। আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনী সরকারের লাঠিয়াল বাহিনীর মত আচরণ করছে। বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের অন্যায়ভাবে আটক করে ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলায় কারাগারে প্রেরণ করে যাচ্ছে।

Manual2 Ad Code

আওয়ামী বাকশালীদের জুলুম চুড়ান্ত সীমা অতিক্রম করেছে। স্বৈরাচারের পরিনতি সকল কালেই কঠিন হয়েছে। আওয়ামী স্বৈরাচারীদের জন্যও কঠিন পরিনতি অপেক্ষা করছে। হামলা-মামলা, গ্রেফতার-নির্যাতন বন্ধ করুন। আটক সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি দিন।

Manual1 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬৬৩ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031