- শিক্ষার মানোন্নয়ন ও দক্ষতা উন্নয়নে জোর দিতে হবে : বাণিজ্যমন্ত্রী
- সিএনজি শ্রমিক নেতা তিতাসকে অপহরণ ও সাজানো মামলায় গ্রেফতারের প্রতিবাদে শাহী ঈদগাহ উপ-পরিষদের মানববন্ধন
- চেম্বার নির্বাচনের মনোনয়ন ফরম তুলে সিলেট ব্যবসায়ী ফোরামের কার্যক্রম শুরু
- দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র জিয়ার সৈনিকদের রুখে দিতে হবে : এমপি এমরান আহমদ চৌধুরী
- কোন চক্রান্তই দেশের স্থিতিশীলতা নষ্ট করতে পারবে না : খন্দকার মুক্তাদির
- সিলেট বিভাগীয় মুফাসসির সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন
- সারি ঘাট লালাখাল চা বাগানে গীতা কোর্সের শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ
- শাহ আব্দুল করিমের প্রয়াণ দিবস উপলক্ষে “স্মরণে বাউল করিম” অনুষ্ঠিত
- কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ সিলেট অঞ্চলের বাতিঘর : ভাষাসৈনিক অধ্যক্ষ মাসউদ খান
- রাজকীয় সৌদি দূতাবাস কর্তৃক আয়োজিত জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২৬ এর সিলেট বিভাগীয় বাছাই পর্ব অনুষ্ঠিত
» সুলায়মানের গানের বই ‘প্রজ্বলিত সুর’-এর মোড়ক উন্মোচন
প্রকাশিত: ১০. ফেব্রুয়ারি. ২০১৯ | রবিবার
শুদ্ধ সংস্কৃতি চর্চায় সংগীত হচ্ছে অন্যতম একটি শক্তিশালী হাতিয়ার
স্টাফ রিপোর্টারঃ তথ্য প্রযুক্তির প্রসারের এই যুগে অপসংস্কৃতির ভয়াল থাবায় আমাদের সাংস্কৃতিক অঙ্গন আজ চরমভাবে আক্রান্ত।
অপসংস্কৃতির বিপরীতে সুস্থ সংস্কৃতির চর্চা তুলনামুলকভাবে কম। শুদ্ধ ও সুস্থ সংস্কৃতির চর্চা এবং এর বিকাশ সাধনে সংগীত হচ্ছে অন্যতম একটি শক্তিশালী হাতিয়ার। প্রজ্জলিত সুর- বইটিতে লেখক তার মনের মাধুরী দিয়ে এঁকেছেন স্রষ্টা ও তাঁর সৃষ্টিকে। একই সাথে নানা উপমায় লেখক প্রকাশ করেছেন হৃদয়ে প্রোথিত রাসুল (সাঃ) এর প্রতি তার প্রেম এবং দেশ, মা ও মাটির প্রতি তার ভালোবাসা।
শনিবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে অনুষ্ঠিত প্রথম আলো বন্ধুসভা একুশে বইমেলায় অনুষ্ঠিত সাংবাদিক সুলায়মান আল মাহমুদের গানের বই ‘প্রজ্বলিত সুর’এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা উপরোক্ত কথা বলেন। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিশিষ্ট লেখক ও গবেষক আব্দুর রহীম, গীতিকার ও সুরকার মতিউর রহমান খালেদ, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি শাহজাহান সেলিম বুলবুল, শেকর সন্ধানী লেখক কবি সরওয়ার ফারুকী, প্রাবন্ধিক বায়েজিদ মাহমুদ ফয়সল, প্রবাস বাংলা টিভির সিলেট ব্যুরো এনামুল হক, দৈনিক জালালাবাদের স্টাফ রিপোর্টার মুনশি ইকবাল, লেখক জুবায়ের আহমদ, কবি তাসনিম জায়েদ, শিল্পী ইমরান আনসারী, ছড়াকার শাহজাহান শাহেদ, অভিনেতা সামসুজ্জামান মাহবুব, ছাড়াকার মুয়াজ বিন এনাম, শিল্পী তাওহীদ সুফিয়ান ও শাহান আহমদ প্রমুখ।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে গান তথা ইসলামী সংগীতকে ভালবেসে বইটি সংগ্রহ করার জন্য তরুন সংগীতপ্রেমীদের প্রতি আহ্বান জানিয়েছেন লেখক সুলায়মান আল মাহমুদ।
উল্লেখ্য-২০১৯ সালের অমর একুশে বইমেলায় প্রকাশিত হয় সাংবাদিক ও শিল্পী সুলায়মান আল মাহমুদের গানের বই ‘প্রজ্বলিত সুর’।
বইটিতে গীতিকার সুলায়মান হামদ-নাত, দেশ, মা ও মাটিসহ বিবিধ বিষয় নিয়ে অর্ধশত গান সন্নিবেশিত করেছেন। গানগুলোতে সুরারোপ করেছেন শুদ্ধ সাংস্কৃতিক অঙ্গনের জনপ্রিয় শিল্পী ও সুরকার মশিউর রহমান, লিটন হাফিজ চৌধুরী, মতিউর রহমান খালেদ, জুবায়ের তিতু, হেলাল আহমদ সহ বর্তমান সময়ের নন্দিত সুরকারেরা।
‘প্রজ্বলিত সুর’ বহুমুখী প্রতিভার অধিকারী, সিলেটের প্রাচীনতম পত্রিকা ‘দৈনিক সিলেট বাণী’র স্টাফ রিপোর্টার সুলায়মান আল মাহমুদ-এর লেখা প্রথম মৌলিক গ্রন্থ। বইটি প্রকাশ করেছে ‘পাপড়ি প্রকাশ’। সিলেট বইমেলায় বইটি পরিবেশন করছে ‘জসিম বুক হাউজ’ এবং ঢাকা বাংলা একাডেমীর একুশে বইমেলায় বইটি পরিবেশন করছে ‘সপ্তডিঙা’ স্টল।
গ্রন্থটির প্রচ্ছদ এঁকেছেন সিলেটের সম্ভাবনাময় তরুন গ্রাফিক্স ডিজাইনার সাংবাদিক লুৎফুর রহমান তোফায়েল।
এই সংবাদটি পড়া হয়েছে ৯২৯ বার
সর্বশেষ খবর
- শিক্ষার মানোন্নয়ন ও দক্ষতা উন্নয়নে জোর দিতে হবে : বাণিজ্যমন্ত্রী
- সিএনজি শ্রমিক নেতা তিতাসকে অপহরণ ও সাজানো মামলায় গ্রেফতারের প্রতিবাদে শাহী ঈদগাহ উপ-পরিষদের মানববন্ধন
- চেম্বার নির্বাচনের মনোনয়ন ফরম তুলে সিলেট ব্যবসায়ী ফোরামের কার্যক্রম শুরু
- দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র জিয়ার সৈনিকদের রুখে দিতে হবে : এমপি এমরান আহমদ চৌধুরী
- কোন চক্রান্তই দেশের স্থিতিশীলতা নষ্ট করতে পারবে না : খন্দকার মুক্তাদির
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- ‘হৃদবন্ধন সাহিত্য পরিষদ’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও অভিষেক অনুষ্ঠিত
- নজরুলের সাহিত্য ও সংগীত দুই বাংলার বন্ধন সুদৃঢ় করেছে : সিসিক প্রশাসক
- কবি সুকান্তের শততম জন্মবার্ষিকীতে জাগরণী সংঘ সিলেটের দিনব্যাপী নানা আয়োজন
- সিলেট নজরুল একাডেমীর নবকমিটিকে এমপি এমরান চৌধুরীর অভিনন্দন
- আবৃত্তি সংগীতে বর্ষা বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত


