- তৃণমূলের ত্যাগী নেতাকর্মী ও সমর্থকরাই হলেন বিএনপির আসল শক্তি : নাসিম হোসাইন
- রেজাউল করিম নাচনকে সদস্য-সচিব করে সিলেট জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি অনুমোদন
- চায়না অ্যাম্বাসেডর কাপ উশু চ্যাম্পিয়নশিপে জাতীয় জাজ সম্মাননা পেলেন আরিফ উদ্দিন ওলি
- চীনে ৫০ দিনের উচ্চতর উশু প্রশিক্ষণে যাচ্ছেন সিলেটের আন্তর্জাতিক কোচ আনোয়ার হোসেন
- আইএইচটি সিলেটে বিশ্ব ফিজিওথেরাপি দিবস পালিত
- অংশীজন সভার দ্বিতীয় দিনে আইএবি-র সঙ্গে মতবিনিময়কালে কয়েস লোদী
- পাসপোর্ট অফিসে সেবাগ্রহীতাদের অভিজ্ঞতা শুনলেন এমদাদ হোসেন
- সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ১১তম সম্মেলন সফলে প্রচার মিছিল
- তৈমুর হোসেন খান বিপুল মহামান্য রাষ্ট্রপতির এপিএস নিযুক্ত
- গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার সাধারণ সভা ৯ সেপ্টেম্বর সফলের আহ্বান
» শেখ রাসেল মিনি স্টেডিয়ামে মেলা বন্ধের দাবিতে বৃহত্তর শাহী ঈদগাহবাসীর মানববন্ধন
প্রকাশিত: ০৯. ফেব্রুয়ারি. ২০১৯ | শনিবার
স্টাফ রিপোর্টারঃ সিলেট নগরীর শাহী ঈদগাহ শেখ রাসেল মিনি স্টেডিয়ামে আন্তর্জাতিক বাণিজ্য মেলা বন্ধের দাবিতে বৃহত্তর শাহী ঈদগাহ এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সর্বকনিষ্ঠ পুত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাই শেখ রাসেলের নামে আজো কোনো খেলার আয়োজন করা হয়নি। এই মাঠটি নামেই শেখ রাসেল মিনি স্টেডিয়াম। শেখ রাসেল মিনি স্টেডিয়ামের মাঠের খোলা জায়গায় আমরা বৃহত্তর শাহী ঈদগাহ বাসীসহ বিভিন্ন এলাকার শিশু-কিশোর খেলাধুলা করে আসছে।
ক‘দিন পরপর মেলার জন্য তারা এখন আর এই মাঠে খেলা করতে পারছে না। আমাদের এলাকার অনেক ডায়বেটিক রোগীরা ভোরে ও বিকেলে এই মাঠে হাটাহাটি করতেন। এখন আর তা করতে পারছেন না। কারণ তারা এখানে এসে আগের পরিবেশ পাচ্ছেন না।
এই মাঠের পাশে শিক্ষা প্রতিষ্ঠান ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এবং সংক্রামক ব্যাধি হাসপাতার রয়েছে। মেলায় উচ্চস্বরে গান-বাজনায় রোগী সহ ছাত্র-ছাত্রীদের পড়ালেখায় সমস্যা হয়।
একটি চক্র ক‘দিন পর পর এই জায়গায় মেলার আয়োজন করে তাদের ফায়দা হাসিল করে। কখনোবা পশুর হাটের আয়োজন করা হয়। এই মাঠে কোন খেলার আয়োজন করা হয়না। খেলার মাঠে শুধুই খেলা হবে, তাই আমরা মেলা চাইনা।
বক্তারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন- মাঠ কমিটির সদস্য মুকুল আহমদ, সিলেটে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সয়েফ আহমদ, সিলেটে জেলা ছাত্রলীগের সদস্য সোয়েব আহমদ, যুবলীগ নেতা সিদ্দিক আহমদ, দিদার, শামিম আহমদ, আবির, জাকারিয়া, মনির, পল, শুভন, সালমান, সাইদ, ফারুখ, সাহেদ আহমদ, রনি দাস, তানভির, ইমু, রাজু, ইব্রাহিম, ইসলাম মিয়া, জাহেদ আহমদ, তন্ময়, রানা, মাসুদ আহমদ, কুতুব মিয়া, রাহি, নিহাদ, জাবেদ, নজরুল এবং যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এই সংবাদটি পড়া হয়েছে ১০৩৮ বার
সর্বশেষ খবর
- তৃণমূলের ত্যাগী নেতাকর্মী ও সমর্থকরাই হলেন বিএনপির আসল শক্তি : নাসিম হোসাইন
- রেজাউল করিম নাচনকে সদস্য-সচিব করে সিলেট জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি অনুমোদন
- চায়না অ্যাম্বাসেডর কাপ উশু চ্যাম্পিয়নশিপে জাতীয় জাজ সম্মাননা পেলেন আরিফ উদ্দিন ওলি
- চীনে ৫০ দিনের উচ্চতর উশু প্রশিক্ষণে যাচ্ছেন সিলেটের আন্তর্জাতিক কোচ আনোয়ার হোসেন
- আইএইচটি সিলেটে বিশ্ব ফিজিওথেরাপি দিবস পালিত
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর