শিরোনামঃ-

» এড. আবুল ফজলকে নবীগঞ্জ কল্যাণ সমিতির সংবর্ধনা

প্রকাশিত: ০৯. ফেব্রুয়ারি. ২০১৯ | শনিবার

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টারঃ নর্থইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ’র ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আতফুল হাই শিবলী বলেছেন আত্মকেন্দ্রিকতার যুগে একটি দেশের উন্নয়ন, সামাজিক কল্যাণ,অগ্রগতির ক্ষেত্রে যেমনি সরকারি সংগঠনগুলো কাজ করে যাচ্ছে ঠিক তেমনি সমাজকে বদলে দিতে একটি সামজিক সংগঠনের ভুমিকাও অপরিসীম।

আর্তমানবতার সেবায় একধাপ এগিয়ে নবীগঞ্জ কল্যাণ সমিতি। মানবতার সেবায় কাজ করে সমাজকে আলোকিত করা এবং জীবনে একরাশ আলোর সুবাতাস নিয়ে আসার জন্য কাজ করে যাওয়া তেমনি একটি সামাজিক সংগঠনের সাফল্যের গল্প।

তিনি শুক্রবার (৮ ফেব্রুয়ারি) সন্ধায় নগরীর নাইওরপুলস্থ হোটেল ফরচুর গার্ডেনের মিলনায়তনে নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেট’র বার্ষিক সাধারণ সভা প্রস্ততি বিষয়ে আলোচনা এবং সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ আবুল ফজল সম্প্রতি সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত হওয়ায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

Manual7 Ad Code

সমিতির সভাপতি মনসুর আলী খানের সভাপতিত্ব ও সমিতির সাংগঠনিক সম্পাদক ব্যাংকার অলিউর রহমান নাহিদের পরিচালনায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন- সমিতির সাধারণ সম্পাদক, সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মোহাম্মদ আবুল ফজল।

বক্তব্যে তিনি বলেন- সবচেয়ে বড় কথা হলো বিভিন্ন সামাজিক সংগঠনের পাশে থেকে মানুষের কল্যাণে কাজ করাতে নিজে ধন্য মনে করছি। নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেটকে আমি সফলতার দিকে নিয়ে এসেছি এবং কর্মজীবনের মাধমে ঋণ পরিশোধ করতে চাই। ঠিক তেমনি ভবিষ্যতেও আর্তমানবতার কল্যাণে ভবিষ্যতে কাজ করে যাব ইনশাআল্লাহ।

Manual2 Ad Code

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সমিতির সহ-সভাপতি ছালেহ আহমদ চৌধুরী, সুপ্রীম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোজাক্কির হোসাইন, কর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল আলীম পাঠান, মুফতি এডভোকেট আব্দুর রহমান, এডভোকেট মিনহাজ্ব গাজী।

Manual2 Ad Code

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- এডভোকেট সুজিত কুমার বৈদ্য, মতিউর রহমান পিয়ারা, গাজী খালেদা সারোয়ার সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল করিম দলা মিয়া, আমিনুজ্জামান জোয়াহির, কামাল হোসেন খান, তোফায়েল আহমদ চৌধুরী, আবু ইউসুফ, মনসুর ঘোরী, বয়েত উল্লাহ, এ আর চৌধুরী সেলিম, রুহেল আহমদ চৌধুরী, ডা. আজাদ আলী সুমন, সালেহ আহমদ প্রমুখ।

Manual5 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬৪৮ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30