শিরোনামঃ-

» মুহিতের বুকে নতুন অর্থমন্ত্রীর মাথা

প্রকাশিত: ২৪. জানুয়ারি. ২০১৯ | বৃহস্পতিবার

Manual3 Ad Code

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে বিদায়ী শুভেচ্ছা জানানো হয়েছে। এ সময় বিদায়ী অর্থমন্ত্রী মুহিতের বুকে মাথা রেখে তাকে জড়িয়ে ধরতে দেখা গেছে নতুন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালকে।

Manual3 Ad Code

বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) রাজধানীর সেগুনবাগিচায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সম্মেলনকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ দৃশ্য দেখা যায়। নতুন অর্থমন্ত্রীকে স্বাগত এবং সাবেক অর্থমন্ত্রীকে বিদায়ী শুভেচ্ছা জানাতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে নতুন অর্থমন্ত্রীকে বেশকিছু পরামর্শ দেন আবুল মাল আবদুল মুহিত।

করদাতার সংখ্যা বাড়াতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দিয়ে ঢাকা সহ দেশের বিভাগীয় শহরে জরিপ চালাতে নতুন অর্থমন্ত্রী মুস্তফা কামালকে পরামর্শ দেন সদ্যবিদায়ী অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

নতুন অর্থমন্ত্রীকে পরামর্শ দিয়ে মুহিত বলেন- পার্শ্ববর্তী দেশের তুলনায় কর-জিডিপি অনুপাত কম। এটি বাড়াতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের দিয়ে ঢাকাসহ অন্য জায়গায় জরিপ চালানো যায়।

Manual4 Ad Code

এ জরিপে শিক্ষার্থীরা মানুষজনের বাড়ি, গাড়ি, লাইফস্টাইলের তথ্য সংগ্রহ করবে এবং পরবর্তীতে তার কত টাকা দেয়া উচিত সে বিষয়ে ধারণা দেবে। এর ভিত্তিতে এনবিআর ব্যবস্থা নেবে। মানুষজনের চরিত্রে পরিবর্তন আনতে এ ধরনের উদ্ভাবনী পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে। তাহলে সবার টনক নড়বে।

Manual7 Ad Code

অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে এনবিআরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Manual6 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৯৯৭ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30