শিরোনামঃ-

» ভূত তাড়ানোর নামে ছাত্রীকে ধর্ষণ! (ভিডিও)

প্রকাশিত: ২১. জানুয়ারি. ২০১৯ | সোমবার

Manual3 Ad Code

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ ভূত তাড়ানোর নামে কলেজছাত্রীকে ঝাড়ফুঁক ও ধর্ষণের অভিযোগ উঠেছে এক তান্ত্রিকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত সেই তান্ত্রিককে গ্রেফতার করেছে পুলিশ।

Manual5 Ad Code

ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির ধূপগুড়িতে চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে।

ভারতীয় একটি গণমাধ্যমের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়- নির্যাতনের শিকার ওই কলেজছাত্রী রাতের বেলা অন্ধকার দেখে ভয় পেতেন। সম্প্রতি এক রাতে বাথরুম থেকে প্রকৃতির ডাকে সারা দিয়ে ঘরে আসার পথে তাকে ভূতে ধরেছে বলে চিৎকার শুরু করে দেয়। এতে করে তার পরিবারের লোকজন ভয় পেয়ে যায়।

Manual3 Ad Code

এমন ঘটনার পর গত বৃহস্পতিবার ময়নাগুড়ির বাসিন্দা তান্ত্রিক পরিতোষ রায়ের কাছে যায় ওই কলেজছাত্রীর পরিবারের লোকজন। ওইদিনই ভূতের ভয় পাওয়া ছাত্রীর বাড়িতে চলে আসেন তান্ত্রিক পরিতোষ রায়। পরে ভন্ড তান্ত্রিক ঘর বন্ধ করে পূজা-পাঠ ও ঝাড়ফুঁক শুরু করেন।

এর পরের দিন গত শুক্রবার রাতে ঝাড়ফুঁকের সময় বাড়ির সবাইকে চলে যেতে বলেন পরিচোষ রায়। তান্ত্রিকের কথা মতো সবাই বাড়ি থেকে চলে যান। এরপর প্রায় ৩০ মিনিট পর বাড়ির লোকজন এসে দেখেন তান্ত্রিক নগ্ন অবস্থায় আছেন।

Manual7 Ad Code

এ ঘটনার পর ধর্ষণের শিকার ওই কলেজছাত্রীর পরিবারের লোকজন গত শনিবার রাতে ধূপগুড়ি থানায় গিয়ে অভিযোগ করেন। পরে তান্ত্রিক পরিতোষ রায়কে গ্রেফতার করে পুলিশ।

Manual7 Ad Code

পুলিশি জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে ধর্ষণের কথা স্বীকার করেছে ওই তান্ত্রিক। পরে তাকে আদালতে নিয়ে আসা হলে বিচারক জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৮৭৪ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930