শিরোনামঃ-

» সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এর সাথে চেম্বার সভাপতির সৌজন্য সাক্ষাৎ

প্রকাশিত: ২০. জানুয়ারি. ২০১৯ | রবিবার


Manual8 Ad Code

স্টাফ রিপোর্টারঃ সদ্য সাবেক অর্থমন্ত্রী জনাব আবুল মাল আবদুল মুহিতের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি খন্দকার সিপার আহমদ।

শনিবার (১৯ জানুয়ারি) সকাল ৯টায় সাবেক অর্থমন্ত্রীর বাসভবনে এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়।

Manual2 Ad Code

এসময় চেম্বার সভাপতি সাবেক অর্থমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। তিনি সিলেট চেম্বার অব কমার্সের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে আবুল মাল আবদুল মুহিত-কে অবহিত করেন।

Manual3 Ad Code

তিনি জানান, সিলেট চেম্বার কর্তৃক ইতোপূর্বে পরিচালিত ‘কিপ সিলেট ক্লিন’ কর্মসূচী পুনরায় চালু করা হবে।

এতে রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় প্রশাসনের সার্বিক সহযোগিতা প্রয়োজন। সৌজন্য সাক্ষাতে মিলিত হওয়ার জন্য সাবেক অর্থমন্ত্রী চেম্বার সভাপতিকে ধন্যবাদ জানান।

Manual8 Ad Code

তিনি সিলেট চেম্বারের কার্যক্রমের ভূঁয়সী প্রশংসা করেন এবং সিলেটের উন্নয়নে যেকোন কাজে তার সমর্থন ও সহযোগিতা পূর্বের ন্যায় অব্যাহত থাকবে বলে জানান।

Manual3 Ad Code

এছাড়াও তিনি আগামী ফেব্রুয়ারী মাসে সিলেট চেম্বার কার্যালয়ে চেম্বার নেতৃবৃন্দের সাথে মিলিত হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৫৯৮ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031