শিরোনামঃ-

» উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন এরশাদ; সহজে কাউকে চিনতে পারছেন না তিনি

প্রকাশিত: ২০. জানুয়ারি. ২০১৯ | রবিবার


Manual6 Ad Code

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ উন্নত চিকিৎসা নিতে আজ রবিবার (২০ জানুয়ারি) দুপুরে সিঙ্গাপুরে যাচ্ছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদ।

তিনি শারিরিকভাবে খুব দুর্বল হয়ে পড়েছেন। তাঁর রক্তে হিমোগ্লোবিনের মাত্রা ৭ এর কাছাকাছি। যা স্বাভাবিকের তুলনায় অর্ধেক। রবিবার (২০ জানুয়ারি) দুপুর ১২টা ৪০ মিনিটে নিয়মিত ফ্লাইটে সিঙ্গাপুর যাবেন জাতীয় পার্টির চেয়ারম্যান। দেশটির ন্যাশনাল মেডিকেল ইউনিভারসিটি হাসপাতালে চিকিৎসা নেবেন তিনি।

Manual8 Ad Code

৮৯ বছর বয়সী সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের শারিরিক অবস্থা বেশি ভাল নয়। স্বাভাবিক হাঁটাচলা করতে পারছেন না।

Manual5 Ad Code

স্বাভাবিক খাওয়া দাওয়াও করতে পারছেন না। শারীরিক দুর্বলতার কারণে নিকটজনদের চিনতে অসুবিধা হচ্ছে, তার লিভারে বিলোরবিনের পরিমাণও বেড়েছে। জাতীয়পার্টির পক্ষ থেকে দেশবাসীর কাছে তাঁর সুস্থতার জন্য দোয়া কামনা করা হয়েছে।

Manual1 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬২০ বার

Share Button

Callender

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031