শিরোনামঃ-

» ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সিটি ব্যবসায়ী সমিতির অভিষেক ও বনভোজন অনুষ্ঠিত

প্রকাশিত: ১২. জানুয়ারি. ২০১৯ | শনিবার

Manual3 Ad Code

সিলেট বাংলা নিউজ নিজস্ব প্রতিনিধিঃ সিলেট নগরীর জিন্দাবাজারস্থ ওয়েষ্ট ওয়ার্ল্ড শপিং সিটি ব্যবসায়ী সমিতির অভিষেক ও বনভোজন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১১ জানুয়ারি) সিলেটের নয়নাভিরাম বিনোদন পার্ক এডভেঞ্চার ওয়ার্ল্ডে দিনব্যাপী বিশাল আযোজনে খেলাধুলার মাধ্যমে  নব গঠিত কমিটির অভিষেক ও বনভোজন অনুষ্ঠান হয়েছে।

অভিষেক ও বনভোজন অনুষ্ঠানে সদ্য অনুষ্ঠিত ওয়েষ্ট ওয়ার্ল্ড শপিং সিটি ব্যবসায়ী সমিতির নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার মুহাম্মদ আব্দুল হাফিজের সভাপতিত্বে ও নির্বাচন কমিশনার ফাইয়াজ হোসেন ফরহাদ এর পরিচালনায় অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি খন্দকার সিপার আহমদ।

Manual1 Ad Code

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ওয়েষ্ট ওয়ার্ল্ড শপিং সিটির ম্যানেজিং পার্টনার লায়েক আহমদ চৌধুরী।

Manual4 Ad Code

আরো বক্তব্য রাখেন- ওয়েষ্ট ওয়ার্ল্ড শপিং সিটি ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি লৎফুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খান, ওয়েষ্ট  ওয়ার্ল্ড শপিং সিটি ব্যবসায়ী সমিতির নব নির্বাচিত সভাপতি জাকির আলী ও সাধারণ সম্পাদক জাবেদ আহমদ।

ওয়েষ্ট ওয়ার্ল্ড শপিং সিটি ব্যবসায়ীবৃন্দের পক্ষ থেকে বক্তব্য রাখেন- মো. কামাল আহমদ ও মাহবুব লস্কর।

অভিষেক ও বনভোজন অনুষ্ঠানে ব্যবসায়ীদের পরিবারের সদস্যদের নিয়ে দিনব্যাপী খেলাধুলার ৩টি ইভেন্ট পরিচালনা করেন মো. কামাল আহমদ ও ওয়েষ্ট ওয়ার্ল্ড শপিং সিটি ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি আব্দুল গফ্ফার মো. সোহেল।

Manual3 Ad Code

খেলাধুলায় যারা বিজয়ী হন তাদের পুরস্কার বিতরন করেন- অনুষ্ঠানের অতিথিবৃন্দ।

Manual6 Ad Code

অভিষেক ও বনভোজন অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং ব্যবসায়ীদের অংশগ্রহণে লটারী অনুষ্ঠিত হয়। এতে বিজয়ী হন এ এম ইন্টারন্যাশলের পরিচালক মো. আনিছুজ্জামান।

https://www.facebook.com/newsworldtv.bd/videos/2197040570545861/?t=0

এই সংবাদটি পড়া হয়েছে ৯৩০ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30