শিরোনামঃ-

» সিএনজি ফিলিং ষ্টেশন এন্ড কনভার্শন ওয়ার্কশপ সিলেটের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১০. জানুয়ারি. ২০১৯ | বৃহস্পতিবার


Manual5 Ad Code

স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ সিএনজি ফিলিং ষ্টেশন এন্ড কনভার্শন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশন সিলেট বিভাগের কার্যকরি কমিটির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৯ জানুয়ারি) শাহজালাল উপশহরস্থ কার্যালয়ে রাত ৯টায় এ মতবিনিময় সভা হয়।

সভায় কেন্দ্রীয় অফিসের বকেয়া চাঁদা ও মেম্বারশিপ সার্টিফিকেট সংগ্রহ প্রসঙ্গ, বাৎসরিক বনভোজন ও বার্ষিক সাধারণ সভার সিদ্ধান্ত গৃহীত হয়।

Manual1 Ad Code

সভায় ড. এ কে আব্দুল মোমেনকে পররাষ্ট্র মন্ত্রী মনোনীত করায় জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানানো হয়। পাশাপাশি সিলেটের আরো ৪ মন্ত্রীকেও অনুরূপ অভিনন্দন জানানো হয়।

Manual4 Ad Code

বাংলাদেশ সিএনজি ফিলিং ষ্টেশন এন্ড কনভার্শন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশন সিলেট বিভাগের কার্যকরি কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন- সংগঠনের সিনিয়র সহ-সভাপতি হুমায়ুন আহমদ, সহ-সভাপতি সাজওয়ান আহমদ, সহ-সাধারণ সম্পাদক ব্যারিস্টার রিয়াসাদ আজিম, কোষাধ্যক্ষ আলহাজ্ব ফয়েজ উদ্দিন আহমদ, কার্যকরি সদস্য সৈয়দ সাইফুল আলম, ইফতেখার আহমদ প্রমুখ।

Manual4 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৭৫৪ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30