- ফায়ার সার্ভিস স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী
- সিলেটে অপরাধ দমনে কঠোর নির্দেশনা দিলেন বাণিজ্যমন্ত্রী
- জিন্দাবাজারে পানি নিষ্কাশনের নালায় ময়লা-আবর্জনা ও পয়োবর্জ্য ফেলার অভিযোগ, স্বাস্থ্যঝুঁকিতে ব্যবসায়ীরা
- ভয়াল ২৮ অক্টোবর; রক্তাক্ত কোর্টপয়েন্ট জামায়াতের বিক্ষোভ আগামীকাল
- জাতীয় সম্পদ রক্ষার আন্দোলনে সুমন ও সুইট প্রেরণার উৎস : বাসদ
- তারেক রহমানের ভিশন বাস্তবায়নে ভূমিকা রাখছে যুবদল : মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির
- চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে সিলেট এনডিএফের সমাবেশ
- সিলেট সোসাইটির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষণা
- সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে মুক্তিযোদ্ধা দলের পলাশের পদ অব্যাহতি
- সিসিক প্রশাসকের সঙ্গে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল স্পিকার মুস্তাক আহমদের সাক্ষাৎ
» দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী হিসেবে শপথের পূর্বে জনগণের কাছে ডা. এনামের ব্যতিক্রমী অনুরোধ
প্রকাশিত: ০৮. জানুয়ারি. ২০১৯ | মঙ্গলবার
সিলেট বাংলা নিউজ ডেস্কঃ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ঢাকা-১৯ আসনের এমপি ডা. এনামুর রহমান।
সোমবার (৭ জানুয়ারি) ৪৭ সদস্যের নতুন মন্ত্রিসভার অন্যান্য প্রতিমন্ত্রীদের সঙ্গে বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে শপথ নেন তিনি। এই মন্ত্রণালয়ে কোন পূর্ণমন্ত্রী না থাকায় প্রতিমন্ত্রী হিসেবে তাকেই পুরো দায়িত্ব চালিয়ে নিতে হবে।
শপথ গ্রহণের উদ্দেশ্যে বঙ্গভবনে যাওয়ার আগে ডা. এনামুর রহমান দলীয় এবং জনসাধারণের কাছে ফেসবুকে অন্যরকম অনুরোধ করেছেন। তার ফেসবুক স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো-
তিনি শুরুতেই লিখেন- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের আগে আমার কিছু অনুরোধ-
★ অনূগ্রহপূর্বক আমাকে কোন ক্রেস্ট, ফুলের তোড়া, নৌকা, রূপা বা পিতলের তৈরি নৌকার রেপ্লিকা, কোট পিন, কোন মানপত্র বা উপঢৌকন প্রদান করবেন না।
★ মানপত্রে লেখা থাকে, ‘হে মহান অতিথি, তোমার আগমনে ফুল, লতাপাতা, গুল্ম আজ আনন্দে আত্মহারা’ – এই ধরনের শব্দ ঢাহা মিথ্যা কথা। হাস্যকর। মানপত্রে যেসব তোষামোদপূর্ণ বাক্যের বর্ণনা থাকে তার ৯৫ ভাগই মিথ্যা, ভিত্তিহীন।
★ আমার জন্য রাস্তায় শিক্ষার্থীদের দাঁড় করিয়ে রাখা যাবে না। একেবারেই না।
★ কোথাও কোন শিক্ষার্থীদের লাইনে দাঁড় করিয়ে রাখলে আমি সেই অনুষ্ঠান বয়কট করব এবং প্রতিষ্ঠানপ্রধানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করব।
★ কোন প্রতিষ্ঠান, সমিতি বা স্থানীয় সরকার প্রতিষ্ঠান ‘পাবলিক মানি’ ব্যয় করে আমাকে স্বাগত জানিয়ে কোন গেট বা তোরণ নির্মাণ করা যাবে না।
★ কোন অনিয়ম বা অবৈধ কাজের তদবির করা যাবে না।
★ কোন অনুষ্ঠানে অযথা বিপুল অর্থ ব্যয় করে স্টেজ বানাবেন না। অনূগ্রহপূর্বক কৃচ্ছতা সাধন করবেন। অযথা অর্থের অপচয় থেকে বিরত থাকবেন।
★ অনূগ্রহপূর্বক কোন অনুষ্ঠানে আপ্যায়নের নামে শিক্ষার্থী বা জনগণের টাকায় রকমারি খাবারের আয়োজন করা যাবে না।
মনে রাখবেন, আমি আপনাদের সেবক। জনগণের দয়ায় নির্বাচিত প্রতিনিধি। আপনারা সর্বোচ্চ ভোট দিয়ে আমাকে সংসদে পাঠিয়েছেন বলেই আমি আজ প্রতিমন্ত্রী। দেশ ও জনগণের জন্য কাজ করতে শপথগ্রহণ করেছি। আপনারা আমার জন্যে দোয়া করবেন। আমি যেন আমার ওপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করতে পারি।
★জয় বাংলা★জয় বঙ্গবন্ধু★
এই সংবাদটি পড়া হয়েছে ৮৫৮ বার
সর্বশেষ খবর
- ফায়ার সার্ভিস স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী
- সিলেটে অপরাধ দমনে কঠোর নির্দেশনা দিলেন বাণিজ্যমন্ত্রী
- জিন্দাবাজারে পানি নিষ্কাশনের নালায় ময়লা-আবর্জনা ও পয়োবর্জ্য ফেলার অভিযোগ, স্বাস্থ্যঝুঁকিতে ব্যবসায়ীরা
- ভয়াল ২৮ অক্টোবর; রক্তাক্ত কোর্টপয়েন্ট জামায়াতের বিক্ষোভ আগামীকাল
- জাতীয় সম্পদ রক্ষার আন্দোলনে সুমন ও সুইট প্রেরণার উৎস : বাসদ
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর