- এইডেড হাইস্কুলে বহুতল মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
- যে কোন আর্থিক ক্রাইসিসে শক্ত অবস্থান নিয়ে পাশে থাকে পূবালী ব্যাংক : কয়েস লোদী
- চায়না মার্কেট ব্যবসায়ীদের ২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- সিলেট অনলাইন প্রেসক্লাব-শহীদ সাংবাদিক এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং এ্যওয়ার্ড পাচ্ছেন চার সাংবাদিক
- সিলেটের নবনিযুক্ত জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের নেতৃবৃন্দের মতবিনিময়
- ‘জিন্দাবাজার ওভারসিজ সেন্টার ভাঙা ও লিজগ্রহিতাদের উচ্ছেদে হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, আরও ৬ মাসের ইনজাংশন; ব্যবসায়ীদের সন্তোষ প্রকাশ’
- জেলা প্রসাশকের সাথে সিলেট জেলা ও মহানগর হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত
- ইনার হুইল ক্লাব অব সিলেট হেরিটেজের বৃক্ষরোপণ কর্মসূচী
- বেশি বেশি বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ সিলেট গড়ে তুলতে হবে : সিসিক প্রশাসক
» আজ নিজ মন্ত্রণালয় ছেড়েছেন ‘অর্থমন্ত্রী’ মুহিত
প্রকাশিত: ০৭. জানুয়ারি. ২০১৯ | সোমবার
সিলেট বাংলা নিউজ ডেস্কঃ ঝেঁটিয়ে বিদায় হয়ে যাওয়ার থেকে নিজে থেকে অবসর নেয়া অনেক ভালো বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
সোমবার (৭ জানুয়ারি) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সভাকক্ষে অর্থমন্ত্রী এবং অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী বিদায়ী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
অর্থমন্ত্রী বলেন, ‘আগামী ২৫ জানুয়ারি আমার বয়স ৮৫ বছর পূর্ণ হবে। এ বয়সে আল্লাহ আমাকে এমন রেখেছেন, যে আমি একটি জটিল দেশে অর্থ মন্ত্রণালয়ের মতো জটিল দায়িত্ব পালন করেছি। এখন তো আমার অবসর নেয়ার দরকারই। অবসর না নিয়ে ঝেঁটিয়ে বিদায় হয়ে যাওয়ার থেকে অবসর নেয়া অনেক ভালো। এদিক থেকে আমি খুব সৌভাগ্যবান যে, আমাকে কেউ বিদায় করেনি আমি নিজে থেকেই বিদায় নিয়েছি। এ জন্য আমি প্রধানমন্ত্রীর কাছে অত্যন্ত কৃতজ্ঞ।’
মুহিত বলেন, ‘আমাকে অনেকেই বলেন অবসরে কী করবো? বাংলাদেশে করার কোন ক্ষেত্রের অভাব নেই। আমার সংগ্রহে ৫০ হাজার বই আছে। একগুলোর সবগুলো পড়া হয়নি। এগুলো পড়ব। আমি ৩৪টি বই লিখেছি। আরও বই লিখব।’
অর্থমন্ত্রী বলেন, ‘আমরা গত ১০ বছরে বাংলাদেশকে ভিক্ষুকের দেশ থেকে উন্নতরণ ঘটিয়েছি। বিশ্বের কোনো দেশ বাংলাদেশকে ভিক্ষুকের দেশ বলতে সাহস পায় না। দেশকে এ অবস্থায় উন্নয়নে আমার অংশগ্রহণ থাকায় নিজেকে ধন্য মনে করছি। আমরা আগামী ৫ বছর ধারাবাহিকভাবে তৃতীয়বার ক্ষমতায় থাকছি। আগামী ৫ বছরে দেশে এমন একটি জায়গায় যাবে, যাকে কেউ রোধ করতে পারবে না।’
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেন, ‘আমি সকলের সহযোগিতায় এতদিন দায়িত্ব পালন করেছি। আগামীতেও দায়িত্ব পালন করার জন্য সকলের সহযোগিতা চাই।’
অনুষ্ঠানে মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মোহাম্মদ মুসলিম চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. আসাদুল ইসলাম, অর্থ সচিব আব্দুর রউফ তালুকদারসহ অর্থ মন্ত্রণালয়েল বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মহাহিসাব নিরীক্ষক মুসলিম চৌধুরী বলেন, ‘ভালো মানুষ গড়ার কারিগর হচ্ছেন অর্থমন্ত্রী। রাজনীতি এ ধরনের লোকের বড় প্রয়োজন। স্যার (মুহিত) আমাদের ছেড়ে চলে যাচ্ছেন। আমি মনে করি তার জায়গা পূরণ করাটা কঠিন হবে।’
অনুষ্ঠানে স্মৃতিচারণ করতে গিয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. আসাদুল ইসলাম বলেন, ‘অর্থমন্ত্রী আমাদের জন্য বাতিঘর। বাতিঘর যেমন তার কাছে না গেলেও মানুষকে আলো দেয়। তেমন তিনি আমাদের মাঝে না থাকলেও দূর থেকে আমাদের দিক নির্দেশনা দেবেন।’
নতুন মন্ত্রিসভায় অর্থমন্ত্রী হচ্ছেন- আ হ ম মুস্তফা কামাল। তিনি বর্তমানে পরিকল্পনামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। বঙ্গভবনে আজ সোমবার (৭ জানুয়ারি) বিকেলে শপথ নিয়ে তার দায়িত্ব শুরু করবেন। আর তখন থেকেই অবসরে যাবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এদিকে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান শপথ নিয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করেছেন।
এই সংবাদটি পড়া হয়েছে ৬২৩ বার
সর্বশেষ খবর
- এইডেড হাইস্কুলে বহুতল মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
- যে কোন আর্থিক ক্রাইসিসে শক্ত অবস্থান নিয়ে পাশে থাকে পূবালী ব্যাংক : কয়েস লোদী
- চায়না মার্কেট ব্যবসায়ীদের ২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- সিলেট অনলাইন প্রেসক্লাব-শহীদ সাংবাদিক এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং এ্যওয়ার্ড পাচ্ছেন চার সাংবাদিক
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর