শিরোনামঃ-

» আহমদ হোসেনের শয্যাপাশে ড. মোমেন

প্রকাশিত: ০৫. জানুয়ারি. ২০১৯ | শনিবার


Manual5 Ad Code

স্টাফ রিপোর্টারঃ মস্তিষ্কে মাইল্ড স্টোক করে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেনকে দেখতে গিয়েছেন সিলেট-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য, জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. এ কে আব্দুল মোমেন।

Manual6 Ad Code

বৃহস্পতিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় তিনি ল্যাবএইড হাসপাতালে আহমদ হোসেনকে দেখতে যান এবং তার শারিরিক অবস্থার খোঁজখবর নেন। এসময় তিনি আহমদ হোসেনের আশু রোগমুক্তি কামনা করেন।

Manual7 Ad Code

এসময় তার সাথে উপস্থিত ছিলেন, ড. মোমেনের সহধর্মীনি সেলিনা মোমেন, কৃষকলীগের কেন্দ্রীয় মানবসম্পদ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শামিমা শাহরিয়ার, সিলেট মহানগর আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শামীম আহমদ, মহানগর যুবলীগের আহ্বায়ক আলম খান মুক্তি প্রমুখ।

Manual8 Ad Code

গত ৩০ ডিসেম্বর দুপুরে আওয়ামী লীগের সংবাদ সম্মেলনের পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আহমদ হোসেন। তাঁকে সঙ্গে সঙ্গে ল্যাবএইড হাসপাতালে নিয়ে যান দলের কর্মীরা। তিনি মাইল্ড স্টোক করেছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন। তার শারীরিক অবস্থা বর্তমানে উন্নতির দিকে। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।’

এই সংবাদটি পড়া হয়েছে ৬১৬ বার

Share Button

Callender

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031