শিরোনামঃ-

» সৈয়দ আশরাফের মৃত্যুতে কামরানের শোক

প্রকাশিত: ০৫. জানুয়ারি. ২০১৯ | শনিবার

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সফল সাধারণ সম্পাদক ও বর্তমান প্রেসিডিয়াম সদস্য, জনপ্রশাসন মন্ত্রী এবং বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের সুযোগ্য সন্তান পরিচ্ছন্ন রাজনীতিবিদ সৈয়দ আশরাফের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য, মহানগরের সভাপতি সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান।

তিনি শুক্রবার (৪ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

Manual2 Ad Code

শোক বার্তায় তিনি বলেন- সৈয়দ আশরাফ বাংলাদেশের একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ। ক্ষমতায় এসে তার সম্পদের পরিমাণ কমেছিল। এ থেকে স্পষ্ঠ বুঝা যায়- তিনি কতটুকু সৎ রাজনীতিবিদ ছিলেন। দেশের বর্তমান পরিস্থিতিতে সৈয়দ আশরাফের মতো সৎ ও পরিচ্ছন্ন রাজনীতিবিদের খুব প্রয়োজন ছিল। সৈয়দ আশরাফের প্রয়াণ, দেশের জন্য অতুলনীয় ক্ষতি। যা কখনও পুরণ হবার মতো নয়। আল্লাহ সৎ এ নেতাকে জান্নাতুল ফেরদৌস দান করুন- আমিন।

Manual4 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৫৭১ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930