শিরোনামঃ-

» রোটারী ক্লাব অব রিগ্যাল সিটির চাটার্ড ডে পালন

প্রকাশিত: ০৫. জানুয়ারি. ২০১৯ | শনিবার


Manual8 Ad Code

স্টাফ রিপোর্টারঃ যারা রোটারী করে তারা সমাজের প্রতি অনেকটা দায়িত্বশীল। তারা কাজে ও কর্মে অনেকটা কর্তব্যপরায়ন।

রোটারী মানুষকে শুধূ স্বপ্ন দেখায় না বাস্তবায়ন করে। তাই একজন রোটারীয়ানের উপর সমাজের অনেক দায়িত্ববোধ তৈরী হয়।

শুক্রবার (৪ জানুয়ারি) বিকালে নগরীর জেলরোডে একটি অভিজাত হোটেলে রোটারী ক্লাব অব সিলেট রিগ্যাল সিটির চাটার্ড ডে উপলক্ষে অয়োজিত আলোচনা সভায় বক্তারা এ কথাগুলো বলেন।

Manual6 Ad Code

ক্লাব সভাপতি কয়েস আহমদ সুমনের পরিচালনায় ও অনুষ্ঠান কো-অর্ডিনেটর বাংলাদেশ হিউম্যান রাইটর্স জার্নালিস্ট কমিনরে সভাপতি ফয়সল আহমদ বাবলুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে মাহবুবুল হক।

Manual3 Ad Code

বিশেষ অতিথির বক্তব্য দেন- পিডিজি ডা. মঞ্জুরুল হক চৌধুরী, ডিস্ট্রিক্ট গভর্নর ইলেক্ট আতাউর রহমান পীর, রোটারিয়ান এইচএম ফয়সল, আবু ফয়েজ খান চৌধুরী, সৈয়দ আশরাফ আহমদ, কবির উদ্দিন আহমদ, সেলিম খান, জাকির আহমদ চৌধুরী, কফিল উদ্দিন আহমদ, বদরুল আলম চৌধুরী, অ্যাডভোকেট হোসাইন আহমদ শিপন আব্দুল আহাদ সুমন, জুবায়ের আহমদ, আব্দুর রহিম, হাবিবুর রহমান শামীম, শাহিদা তালুকদার, ডা. বিপুল ঘোষ, ব্যাংক কর্মকর্তা আরিফ শাহেদ শাহরিয়ার, সুব্রত কুমার দাস, মাহমুদুল হক বাবু, বেনু শর্মা, প্রমূখ।

Manual3 Ad Code

এছাড়া প্রবাসী কমিউনিটি লিডার নাজমুল হামিদ সেলিমকে সিলেটে সমাজসেবা মূলক নানা কর্মকান্ডে অংশ নেওয়ায় সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

এছাড়া দুই হাতের কনুই দিয়ে লিখে জেএসসি পরীক্ষায় সফলতার সঙ্গে পাশ করায় পিডিবি স্কুলের শিক্ষার্থী শাফিয়া বেগমের ২ বছরের লেখাপড়ার দায়িত্ব নেয় ক্লাব।

Manual1 Ad Code

এছাড়া আরো এক মেধাবী শিক্ষার্থীর আগামী দুই বছরের শিক্ষাবৃত্তি দেওয়ার ঘোষনা দেওয়া হয়। পরে অতিথিরা কেক কেটে ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন।

 

এই সংবাদটি পড়া হয়েছে ৫৫১ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30