শিরোনামঃ-

» সৈয়দ আশরাফুল ইসলাম আমৃত্যু সহযোদ্ধা : ডা. শিপলু

প্রকাশিত: ০৫. জানুয়ারি. ২০১৯ | শনিবার

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সিলেট মহানগর ছাত্রলীগের উদ্যোগে প্রতিষ্ঠা বার্ষিকীতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক, জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

Manual3 Ad Code

শুক্রবার (৪ জানুয়ারি) বাদ আসর সিলেট জেলা ও মহানগর আওয়ামীলীগের সোবহানীঘাটস্থ কার্যালয়ে এ দোয়া মাহফিল হয়।

দোয়া মাহফিল পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল বাসিত রুম্মানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু বলেন- সৈয়দ আশরাফুল ইসলাম আমৃত্যু দেশনেত্রী শেখ হাসিনার পাশে থেকে দেশ ও জাতির কল্যাণে কাজ করে গেছেন। জীবনের শেষ সময়েও তিনি মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করেছেন।

Manual6 Ad Code

ছাত্রনেতা আলী হোসেন আলমের পরিচালনায় বক্তব্য রাখেন- নজির হোসেন লাহিন, মারুফ আহমদ, কাওছার আলম, টি এম রায়হান, রিমন আহমদ, তায়েফ আহমদ, সাইদুল হক সাইদ, রানা আহমদ শিপলু, জুনেল আহমদ, তাওহিদুর রহমান, সাইফুর রহমান, দেলোয়ার হোসেন, সালেহ আহমদ, তানভীর আহমদ, আফছর আহমদ, এহছান কবির মাজহান, আমির হোসেন রনি, সুমন আহমদ, শাহ তুষার, রফিক খান, ওয়াহিদুর রহমান ফাহিম। উক্ত অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন সাবেক ছাত্রনেতা কাজী মুকিত সুমন।

Manual1 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৭৩০ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30