শিরোনামঃ-

» সিলেট মহানগর কৃষকলীগের কর্মীসভা জনগণ বিএনপি-জামায়াত অপশক্তিতে প্রত্যাখান করেছে : মোতাহের হোসেন মোল্লা

প্রকাশিত: ০৫. জানুয়ারি. ২০১৯ | শনিবার


Manual8 Ad Code

স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় সভাপতি মোতাহের হোসেন মোল্লা বলেছেন, এবারের একাদশ সংসদ নির্বাচনে বাংলার জনগণ আওয়ামী লীগকে আবারো বিপুল ভোটে নির্বাচিত করেছে। জনগণ বিএনপি-জামায়াত অপশক্তিতে প্রত্যাখান করেছে।

Manual5 Ad Code

জনসমর্থনহীন বিএনপি এখন মৃতপ্রায় একটি দল। অতীতে ক্ষমতায় থাকাকালে তাদের অপকর্ম ও দুর্নীতির ফসল এটি। খালেদা দুর্নীতির করায় কারাগারে, আর যাবজ্জ্বীবন সাজাপ্রাপ্ত তারেক বিদেশে পালিয়ে আছে। শীঘ্রই তারেককে দেশে এসে সাজা কার্যকর করা হবে।

Manual4 Ad Code

শুক্রবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় সিলেট সার্কিট হাউসের সম্মেলনকক্ষে সিলেট মহানগর কৃষকলীগের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।

Manual4 Ad Code

আগামী ২৬শে মার্চের মধ্যে সিলেট মহানগরের ২৭টি ওয়ার্ডে কমিটি গঠন করার নির্দেশ দিয়ে মোতাহের হোসেন মোল্লা বলেন, আত্মাধিক এ নগরীতে কৃষকলীগের কার্যক্রম অত্যন্ত প্রশংসনীয়। স্বাধীনতাবিরোধী শক্তিকে মোকাবিলায় এবং কৃষক সমাজের স্বার্থ রক্ষায় সিলেটে অতীতের ন্যায় আগামীতেও কৃষকলীগকে সাহসী ভূমিকা পালন করতে হবে।

Manual7 Ad Code

সিলেট মহানগর কৃষকলীগের সহ-সভাপতি হোসেন আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রকিব বাবলুর পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামসুল হক।

বক্তব্য রাখেন- মহানগরের সহ-সভাপতি ডা. বিজিত পাল ও নজরুল ইসলাম ফারুকী, যুগ্ম-সাধারণ সম্পাদক শমসের সিরাজ সিরাজ ও সুয়েব বক্স, সাংগঠনিক সম্পাদক জামসেদ সিরাজ ও এইচ আর শাকিল, মিন্টু রায় চৌধুরী, জাকারিয়া পল্লব, হাজী মো. মিসবাহ উদ্দিন, সারোয়ার আহমদ চৌধুরী, হুমায়ুন কবির, হিফজুর রহমান, মো. পাখি মিয়া, শাহাব উদ্দিন, মাহবুব আহমদ, শাহীন আহমদ, তারেক আহমদ, আব্দুল হামিদ, আহাদুজ্জামান, অজয় দেব, দিলোয়ার হোসেন, রফিক আহমদ প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৫৫৯ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30