শিরোনামঃ-

» বৃহস্পতিবার সকাল ১১টায় নতুন এমপিদের শপথ গ্রহণ অনুষ্ঠান

প্রকাশিত: ০২. জানুয়ারি. ২০১৯ | বুধবার


Manual5 Ad Code

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ একাদশ জাতীয় সংসদের নির্বাচিত জনপ্রতিনিধিরা আগামীকাল বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) সকাল ১১টায় সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন।

Manual2 Ad Code

নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের বলেন, আমরা শুনেছি, আগামীকাল বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) সকাল ১১টায় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে।

Manual8 Ad Code

সংসদ সচিবালয় সূত্র থেকেও গণমাধ্যমকে একই তথ্য জানানো হয়।

নির্বাচন শেষ হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে নির্বাচিতদের নাম-ঠিকানা সহ গেজেট তৈরি করে মঙ্গলবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় বিজি প্রেসে পাঠায় নির্বাচন কমিশন।

Manual4 Ad Code

২৯৮ জনকে নির্বাচিত ঘোষণার ওই গেজেট প্রকাশ হলে তাদের শপথের আয়োজন করতে বুধবার সকালে সংসদ সচিবালয়ে আনুষ্ঠানিক চিঠি পাঠায় ইসি।

Manual7 Ad Code

স্পিকার শিরীন শারমিন চৌধুরী সংসদ ভবনের নিচতলায় ‘শপথ কক্ষে’ নবনির্বাচিতদের শপথ পড়াবেন। তার আগে তিনি নিজে নিজে আইনসভার সদস্য হিসেবে শপথ নেবেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৬৩৪ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30