- এইডেড হাইস্কুলে বহুতল মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
- যে কোন আর্থিক ক্রাইসিসে শক্ত অবস্থান নিয়ে পাশে থাকে পূবালী ব্যাংক : কয়েস লোদী
- চায়না মার্কেট ব্যবসায়ীদের ২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- সিলেট অনলাইন প্রেসক্লাব-শহীদ সাংবাদিক এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং এ্যওয়ার্ড পাচ্ছেন চার সাংবাদিক
- সিলেটের নবনিযুক্ত জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের নেতৃবৃন্দের মতবিনিময়
- ‘জিন্দাবাজার ওভারসিজ সেন্টার ভাঙা ও লিজগ্রহিতাদের উচ্ছেদে হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, আরও ৬ মাসের ইনজাংশন; ব্যবসায়ীদের সন্তোষ প্রকাশ’
- জেলা প্রসাশকের সাথে সিলেট জেলা ও মহানগর হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত
- ইনার হুইল ক্লাব অব সিলেট হেরিটেজের বৃক্ষরোপণ কর্মসূচী
- বেশি বেশি বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ সিলেট গড়ে তুলতে হবে : সিসিক প্রশাসক
» রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে ড. মোমেনের সাক্ষাৎ
প্রকাশিত: ০২. জানুয়ারি. ২০১৯ | বুধবার
সিলেট বাংলা নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন সিলেট-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য, জাতিসংঘস্থ বাংলাদেশ মিশনের সাবেক স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. এ কে আব্দুল মোমেন।
মঙ্গলবার (১ ডিসেম্বর) রাত ৯টার দিকে বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করতে যান তিনি। এসময় তাঁর সঙ্গে ছিলেন সহধর্মীনি সেলিনা মোমেন।
এর আগে রাত ৭টার দিকে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন ড. মোমেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎকালে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এমপি, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদ, শিল্পমন্ত্রী আমির হোসেন আমুসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও নবনির্বাচিত সংসদ সদস্যগণ উপস্থিত ছিলেন।
দেখা করতে গেলে ড. এ কে আব্দুল মোমেনকে শুভেচ্ছা জানান রাষ্ট্রপতি। ড. মোমেন ও তাঁর সহধর্মিনী ফুল দিয়ে রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানান। এরপর প্রায় এক ঘন্টা সেখানে অবস্থান করেন এবং কুশল বিনিময় করেন।
ড. মোমেন জানান- বঙ্গভবনে অবস্থানকালে রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় সংসদ নির্বাচন এবং চলমান রাজনৈতিক বিষয়ে আলোচনা হয়।
রাষ্ট্রপতি বলেছেন- সিলেট-১ অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি আসন। নির্বাচনে এই আসনের দিকে সবার নজর ছিল। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় সকলের দুশ্চিন্তা দূর হয়েছে। গুরুত্বপূর্ণ এই আসনে ড. মোমেনের বড় ব্যবধানে এই বিজয়ের জন্য রাষ্ট্রপতি তাকে অভিনন্দন জানিয়েছেন।
ড. মোমেন রাষ্ট্রপতিকে জানিয়েছেন, সিলেটে সবসময় সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বিরাজমান। তবুও নির্বাচনকে কেন্দ্র করে অনেকে পরিবেশ ঘোলাটে করার চেষ্টা করেছেন। কিন্তু, আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মী, সমর্থকদের প্রতি নির্দেশ ছিল কোন অবস্থায় পরিবেশ নষ্ট করা যাবে না। ধৈর্যধারণ ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং দলীয় নেতাকর্মীরা ঐক্যবদ্ধ ছিল বলে সিলেটে আওয়ামী লীগের এই বিশাল বিজয় নিশ্চিত হয়েছে। রাষ্ট্রপতি এসব বিষয় শোনে সন্তোষ প্রকাশ করেছেন এবং ধন্যবাদ জানিয়েছেন।
উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর রবিবার অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে বিশাল ব্যবধানে বিজয়ী হন ড. মোমেন। তিনি নৌকা প্রতীকে পেয়েছেন ২ লক্ষ ৯৮ হাজার ৬৯৬ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী খন্দকার আবদুল মুক্তাদীর ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লক্ষ ২৩ হাজার ৮৫১ ভোট।
এই সংবাদটি পড়া হয়েছে ৫৬২ বার
সর্বশেষ খবর
- এইডেড হাইস্কুলে বহুতল মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
- যে কোন আর্থিক ক্রাইসিসে শক্ত অবস্থান নিয়ে পাশে থাকে পূবালী ব্যাংক : কয়েস লোদী
- চায়না মার্কেট ব্যবসায়ীদের ২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- সিলেট অনলাইন প্রেসক্লাব-শহীদ সাংবাদিক এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং এ্যওয়ার্ড পাচ্ছেন চার সাংবাদিক
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর