শিরোনামঃ-

» সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে পাঠ্যপুস্তক উৎসব দিবস পালন

প্রকাশিত: ০১. জানুয়ারি. ২০১৯ | মঙ্গলবার


Manual5 Ad Code

স্টাফ রিপোর্টারঃ সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে পাঠ্যপুস্তক উৎসব দিবস-২০১৯ পালন করা হয়।

Manual7 Ad Code

মঙ্গলবার (১লা জানুয়ারি) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বই বিতরণ করা হয়। সিলেট জেলা প্রশাসক এম. কাজী এমদাদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন- সিলেট বিভাগীয় কমিশনার মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী।

Manual3 Ad Code

এসময় তিনি বলেন, ২০১০ সাল থেকে বিনামূল্যে বই বিতরণ কার্যক্রম শুরু হয়। সাফল্যতা নিয়েই শিক্ষা কার্যক্রম এগিয়ে যাচ্ছে।

Manual4 Ad Code

শিক্ষাক্ষেত্রে গত সাত বছরে যুগান্তকারী সাফল্য এসেছে। বিশেষ করে সংখ্যাগত দিক থেকে সাফল্য যুগান্তকারী। বিশ্বমানের শিক্ষা অর্জনে সরকারের সাফল্য প্রশংসনীয়। সরকারের যুগান্তকারী পদক্ষেপে প্রতি বছরের ক্ষুদে শিক্ষার্থীদের হাতে বই পৌছে দিয়ে বই উৎসব পালন করা হয়। বছরের প্রথম দিনের শিক্ষার্থীদের কাছে নতুন বই পাওয়ায় ক্ষুদে শিক্ষার্থীরা পড়াশোনার আরো মনোযোগী হবে। শিক্ষাবান্ধব সরকারের অধীনেই দেশ শিক্ষাক্ষেত্রে অনেক এগিয়ে গিয়েছে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য, মহানগরের সভাপতি সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সিলেট অঞ্চলের উপ-পরিচালক জাহাঙ্গীর কবীর আহাম্মদ, প্রাথমিক শিক্ষা সিলেট বিভাগীয় উপ-পরিচালক এ কে এম সাফায়েত আলম, সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জগদীশ চন্দ্র দেবনাথ, মেট্রোপলিটন ইউনির্ভাসিটির সহকারী প্রক্টর এডভোকেট আব্বাস উদ্দিন।

Manual8 Ad Code

বিদ্যালয়ের সহকারী শিক্ষক আ ন ম. সুফিয়ান ও ফৌজিয়া আক্তারের পরিচালনায় বই উৎসব অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকবৃন্দ সহ অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৭৬৬ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30