শিরোনামঃ-

» হাফিজ কমপ্লেক্সে সর্বস্তরের মানুষের ভিড় শুভেচ্ছা ও ভালবাসায় সিক্ত ড. মোমেন

প্রকাশিত: ০১. জানুয়ারি. ২০১৯ | মঙ্গলবার

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টারঃ সর্বস্তরের নেতাকর্মী ও শুভাকাঙ্খীদের ভালবাসায় সিক্ত হচ্ছেন মর্যাদাপূর্ণ সিলেট-১ আসনে বিশাল ব্যবধানে বিজয়ী ড. এ কে আব্দুল মোমেন।

Manual5 Ad Code

রবিবার (২৯ ডিসেম্বর) রাতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষণার পর থেকেই তার বাসায় নেতাকর্মী, সমর্থক, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্খীদের উপচেপড়া ভিড়। ফুলেল ভালবসায় তাকে সিক্ত করছেন সর্বস্তরের মানুষ। কুশল বিনিময় করছেন, ফটোসেশনে ব্যস্ত রাখছেন।

Manual5 Ad Code

তাকে শুভেচ্ছা জানান বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও মহানগর আওয়ামী লীগ সভাপতি সাবেক মেয়র, ড. মোমেনের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক বদর উদ্দিন আহমদ কামরান, যুগ্ম আহ্বায়ক জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আশফাক আহমদ, সদস্য সচিব মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, নির্বাচনের প্রধান সমন্বয়ক যুবলীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ড. আহমদ আল কবির, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক এডভোকেট নিজাম উদ্দিন, অধ্যক্ষ সুজাত আলী রফিক, মহানগর যুগ্ম-সম্পাদক ফয়জুল আনোয়ার আলাউর, বিজিত চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মফিজুর রহমান বাদশা, সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন, বিএমএ সিলেটের সাবেক সভাপতি অধ্যাপক ডা. এ কে এম হাফিজ, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে মাহবুবুল হকসহ হাসপাতালের কর্মকর্তা, চিকিৎসক, স্টাফবৃন্দ, জেলা ও মহানগর আওয়ামী লীগ, অঙ্গসহযোগী সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ, ব্যবসায়ী নেতৃবৃন্দ, পেশাজীবী, সাংবাদিক নেতৃবৃন্দ, শুভাকাঙ্খী সহ বিভিন্ন স্তরের মানুষ।

নির্বাচনে ড. মোমেনের প্রধান সমন্বয়ক ড. আহমদ আল কবির জানান, রাত থেকে সোমবার সন্ধ্যা পর্যন্ত হাফিজ কমপ্লেক্সে নানা শ্রেণি-পেশার মানুষের উপচেপড়া ভিড়।

Manual7 Ad Code

তিনি বিশ্রামের সময়টুকুও পাচ্ছেন না। ফুল নিয়ে তাকে শুভেচ্ছা জানাতে ভিড় করছেন নেতাকর্মী, সমর্থক, শুভানুধ্যায়ী সহ হাজার হাজার মানুষ। যারাই বাসায় আসছেন একে সকলের সাথে তিনি কুশল বিনিময় করছেন।

ড. মোমেন দুপুরে নির্বাচন পরিচালনা কমিটি নেতৃবৃন্দকে নিয়ে হাফিজ কমপ্লেক্সে বৈঠক করেন। তিনি দলীয় নেতাকর্মীসহ সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, নির্বাচন পরিচালনার ক্ষেত্রে আমরা সবাই ঐক্যবদ্ধ ছিলাম বলেই এ বিজয় অর্জন করা সম্ভব হয়েছে।

আমাদের নেতাকর্মীদের মধ্যে কোনধরণের বিবেদ নেই। দলের স্বার্থে, দেশের স্বার্থে এবং উন্নয়নের স্বার্থে আমরা এই ইস্পাতকঠিন ঐক্য বজায় রেখে আগামী দিনে এগিয়ে যেতে হবে।

Manual7 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬১৫ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30