শিরোনামঃ-

» ফলাফল প্রত্যাখ্যান করে পুনর্নির্বাচনের দাবি জানান ঐক্যফ্রন্টের নেতারা

প্রকাশিত: ৩১. ডিসেম্বর. ২০১৮ | সোমবার


Manual5 Ad Code

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে প্রহসনমূলক উল্লেখ করে ফলাফল প্রত্যাখ্যান করে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। বেইলি রোডে ড. কামাল হোসেনের বাসায় রবিবার (৩০ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান।

Manual3 Ad Code

তিনি বলেন, সারাদেশে জাতীয় ঐক্যফ্রন্টের শতাধিক প্রার্থী ভোট বর্জন করেছে। আমরা ফলাফল প্রত্যাখ্যান করছি এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ভোট দেওয়ার জন্য নির্বাচন কমিশনের প্রতি দাবি জানাচ্ছি।

Manual4 Ad Code

ঐক্যফ্রন্টের কোন প্রার্থী বিজয়ী হলে তাদের ফলাফল মেনে নেবেন কি না, সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে সংবাদ সম্মেলনে উপস্থিত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমরা এই নির্বাচনকেই বর্জন করেছি।’

এ ছাড়াও দলীয় সরকারের অধিনে কখনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না, উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘এবারের নির্বাচনে প্রমাণিত হয়েছে, দলীয় সরকারের অধিনে নয়, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধিনেই সুষ্ঠু নির্বাচন সম্ভব।’

Manual4 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬৯৮ বার

Share Button

Callender

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031