শিরোনামঃ-

» নগরীর মদিনা মাকের্টে ড. মোমেনের পক্ষে ৯নং ওয়ার্ডের গণসংযোগ ও পথসভা

প্রকাশিত: ২৬. ডিসেম্বর. ২০১৮ | বুধবার


Manual8 Ad Code

স্টাফ রিপোর্টারঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে আওয়ামী লীগ মনোনীত মহাজোট প্রার্থী ড. একে আব্দুল মোমেনের পক্ষে ৯নং ওয়ার্ড আওয়ামীলীগ,যুবলী, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও তাঁতীলীগের যৌথ উদ্যোগে মঙ্গলবার (২৫ ডিসেম্বর) রাতে নগরীর মদিনা মাকের্ট কাউন্সিল মখলিছুর রহমান কামরান এর কার্যালয়ের সামন থেকে শুরু করে মদিনা মাকের্টের পুরোবাজার এলাকা এবং বাঘবাড়ীসহ আশপাশ এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন । পরে কাউন্সিল কার্যালয়ে সামনে এসে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।

Manual2 Ad Code

এসময় সিলেট মহানগর আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সসম্পদক সিটি জননন্দিত ৯নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মখলিছুর রহমান কামরান বলেন, গত ১০ বছরে আওয়ামী লীগ প্রমাণ করেছে, এই দেশকে কেবল তারাই বদলাতে পারে। কারণ, এই দলের নেতৃত্ব দেশ স্বাধীন হয়েছে। বঙ্গ কন্যা শেখ হাসিনা আরো একবার ক্ষমতায় এলে পুরোপুরি বদলে যাবে এদেশ। আমরা উন্নত দেশের সাথে উন্নত জীবন পাবো। বিজয়ের মাসে আরেকটি বিজয় এনে দিতে তিনি আগামী ৩০ ডিসেম্বর বিপুল ভোটে নৌকাকে বিজয়ী করতে সবার প্রতি আহবান জানান।

Manual1 Ad Code

এসময় উপস্থিত ছিলেন-মহানগর আওয়ামীলীগ নেতা মাসুক মিয়া আশিক, সাবেক চেয়ারম্যান আবু তাহিদ, ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পদক মোস্তাক, দিলোওয়ার, আল- আজহার, জেলা যুবলীগেরর প্রচার সম্পাদক জাাহিদ সারওয়ার সবুজ, যুবলীগ নেতা বিশ্বজিৎ দাস, জুয়েল তালুকদার, লিটন কপালী, মুফিজুর রহমান মনু, ৯নং ওয়ার্ড স্বেচ্ছসেবকলীগ নেতা গবিন্ধ দাস, সাবেক ছাত্র নেতা বিদ্যুত দেব, জেলা যুবলীগ নেতা আতিকুর রহমান আতিক, বাংলাদেশ আওয়ামীলীগের (কেন্দ্রীয়) নির্বাচন পর্যবেক্ষক ও সমন্বয় উপ কমিটির সিলেট বিভাগের সদস্য সাফায়েত খান, মহানগর তাঁতীলীগের যুগ্ম আহবায়ক বাবুল আহমদ বাবলু, জেলা তাঁতীলীগের যুগ্ম-আহবায়ক জুবেল আহমদ, ৮নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সভাপতি কাদির খান, ব্যবসায়ী জামাল আহমদ, বঙ্গবন্ধু যুব পরিষদ সিলেট মহানগরেরর সভাপতি হিমেল দাস রিকী, সাহেদ আহমদ, মকসুদ আহমদ, মদরিছ মিয়া, সাবেক ৯নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা শুভ্রজ্যোত সরকার সহ ৯নং ওয়ার্ডের আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, তাতীলীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৭৬৮ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30