শিরোনামঃ-

» সিলেট জেলা কর আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন; সভাপতি আবুল ফজল, সাধারণ সম্পাদক আব্দুল আলীম

প্রকাশিত: ২৪. ডিসেম্বর. ২০১৮ | সোমবার


Manual6 Ad Code

সিলেট বাংলা নিউজ নিজস্ব প্রতিবেদকঃ বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সিলেট জেলা কর আইনজীবী সমিতির ২০১৯ ইংরেজি সনের কার্যকরী কমিটির নির্বাচন সোমবার (২৪ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়।

Manual3 Ad Code

সমিতির হাউজিং এস্টেটস্থ কার্যালয়ে সকাল ৯টা থেকে বিরতীহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়।

Manual4 Ad Code

ভোট গ্রহণ চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন সিলেট কর অঞ্চলের যুগ্ম-কর কমিশনার পংকজ লাল সরকার, সাহেদ আহমেদ চৌধুরী, বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য এডভোকেট এ.এফ.এম রুহুল আনাম চৌধুরী মিন্টু, সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মোহাম্মদ লালা, সাধারণ সম্পাদক এডভোকেট মো. আব্দুল কুদ্দুস, সিলেট স্টেশন ক্লাবের সভাপতি এডভোকেট এমাদ উল্লাহ শহীদুল ইসলাম, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি আহমেদ নূর প্রমুখ।

Manual4 Ad Code

ভোট গণনা শেষে বিজয়ীদের নাম ঘোষণা করেন নির্বাচন কমিশনার এডভোকেট মুহাম্মদ ফজলুর রহমান শিপু।

Manual4 Ad Code

ঘোষিত ফলাফলে সভাপতি- মো. আবুল ফজল, সহ-সভাপতি সমর বিজয় সী শেখর, সাধারণ সম্পাদক মো. আব্দুল আলীম পাঠান, কোষাধ্যক্ষ মো. হাছনু চৌধুরী নির্বাচিত হয়েছেন।

বাকী ১১টি পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত। তারা হলেন- যুগ্ম সম্পাদক পরীক্ষিত এন্দ, সমাজকল্যাণ সম্পাদক মিন্টু চন্দ্র রায়, পাঠাগার সম্পাদক মোহাম্মদ আজিজুর রহমান, সদস্য সুপ্রিয় চক্রবর্তী, মো. আবিদ আলী চৌধুরী, মো. শফিকুর রহমান, স্বপন কুমার দাস, মৃত্যুঞ্জয় ধর ভোলা, মো. খায়রুল ইসলাম চৌধুরী, সুজিত কুমার বৈদ্য, ইকবাল আহমদ চৌধুরী।

সহকারী নির্বাচন কমিশনার হিসেবে কাজী আরিফুল হাসান আরিফ, প্রভাত চন্দ্র দেবনাথ দায়িত্ব পালন করেন।

নির্বাচন কমিশনার এডভোকেট মুহাম্মদ ফজলুর রহমান শিপু সুষ্ঠু ও সুন্দরভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

তিনি নতুন কমিটির গতিশীল নেতৃত্বে সমিতির কার্যক্রম আরো বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। বিজ্ঞপ্তি

এই সংবাদটি পড়া হয়েছে ৮৬৭ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30