- সিলেট অনলাইন প্রেসক্লাবের সদস্যপদ পেলেন ১০ সাংবাদিক
- সিলেট ডায়াবেটিক হাসপাতালে মতবিনিময় সভা অনুষ্ঠিত
- জ্বালানি তেল ও বিদ্যুতের মুল্যবৃদ্ধির প্রতিবাদে সিলেটে জামায়াতের বিক্ষোভ আজ
- সিলেট জেলা স্টেডিয়ামে মাসব্যাপী অনূর্ধ্ব-১৫ ফুটবল ও অ্যাথলেটিক্স প্রশিক্ষণের উদ্বোধন
- সিলেটে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের অবস্থান কর্মসুচী আজ
- সিলেটে বাংলাদেশ ক্বওমী ব্লাড ডোনার পরিষদের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত
- সিলেটে নিহত ফাহিমার পরিবারের পাশে বিরোধী দলীয় নেতা
- বর্ষীয়ান রাজনীতিবিদ কিংবদন্তি তোফায়েল আহমেদের মৃত্যুতে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের শোক
- ৪ জুন সিলেট বিভাগীয় যুবদলের আলোচনা সভা; প্রধান অতিথি নূরুল ইসলাম নয়ন এম.পি.
- বাংলাদেশ সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ সিলেট বিভাগীয় জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন
» আলিয়া মাঠের জনসভায় সিলেটবাসীর পক্ষে প্রধানমন্ত্রীর কাছে ড. মোমেনের ৮ দাবি
প্রকাশিত: ২২. ডিসেম্বর. ২০১৮ | শনিবার
স্টাফ রিপোর্টারঃ প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কাছে গ্যাস সংযোগসহ আট দাবি উত্থাপন করেছেন সিলেট-১ আসনে মহাজোট মনোনীত প্রার্থী ড. এ কে আব্দুল মোমেন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শনিবার (২২ ডিসেম্বর) সিলেট সরকারী আলিয়া মাদরাসা মাঠের জনসভায় সিলেটবাসীর পক্ষ থেকে তিনি এসব দাবি জানান।
ড. মোমেন তার বক্তব্যে সরকারের বিগত দশবছরে সিলেটে বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের কথা উল্লেখ করে বলেন, প্রধানমন্ত্রী আপনি সিলেটের উন্নয়নের প্রতি সবসময় আন্তরিক। সিলেটবাসী আপনার প্রতি কৃতজ্ঞ। কিন্তু, সিলেটবাসী আপনার কাছে বেশ কিছু দাবির দ্রুত বাস্তবায়ন চায়।
তিনি শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করে বলেন, আমরা চাই ঢাকা-সিলেট মহাসড়ক ছয় লেন হবে, ওসমানী বিমানবন্দর সত্যিকারভাবে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর হবে, ২৫০ শয্যার সিলেট সদর হাসপাতাল হবে, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় দ্রুত বাস্তবায়ন হবে, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় হবে, দৃষ্টিনন্দন সিলেট শহর হবে, গ্যাস সমস্যার দ্রুত সমাধান হবে এবং সিলেটের নদীভাঙ্গন সমস্যার সমাধান হবে।
ড. মোমেন বলেন, এই সবই সম্ভব হবে যদি আবারো নৌকা বিজয়ী হয়, আপনি আবারো প্রধানমন্ত্রী হন। আমি এবং সিলেটবাসী বিশ্বাস করি জনগণের ভোটে আপনি পুনরায় ক্ষমতায় আসবেন। দেশের সামগ্রিক উন্নয়নের পাশাপাশি সিলেটবাসীর এসব দাবি বাস্তবায়নে বিশেষ গুরুত্ব পাবে।
তিনি বলেন, আমরা সত্যিকার উন্নত সিলেট চাই, সমৃদ্ধ বাংলাদেশ চাই। আমরা জঙ্গিবাদ, দুর্নীতি, সন্ত্রাস চাই না। তাই, সিলেটসহ দেশবাসীর প্রতি আমার অনুরোধ আগামী ৩০ ডিসেম্বর নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনার বিজয় নিশ্চিত করবেন।
জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেট-১ আসনের প্রার্থী হিসেবে ড. এ কে আব্দুল মোমেনকে পরিচয় করিয়ে দিয়ে বলেন, ড. মোমেন দেশের প্রতি একজন নিবেদিত প্রাণ ব্যক্তি। আপনারা তাকে ভোট দিয়ে বিজয়ী করবেন।
এর আগে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এমপি ছোট ভাই ড. মোমেনকে পরিচয় করিয়ে দেন এবং ৩০ ডিসেম্বর তারস্থলে সিলেট-১ (মহানগর ও সদর উপজেলা) আসনে ড. মোমেনকে ভোট দেওয়ার জন্য সিলেটবাসীর প্রতি আহ্বান জানান।
এই সংবাদটি পড়া হয়েছে ৮৬২ বার
সর্বশেষ খবর
- সিলেট অনলাইন প্রেসক্লাবের সদস্যপদ পেলেন ১০ সাংবাদিক
- সিলেট ডায়াবেটিক হাসপাতালে মতবিনিময় সভা অনুষ্ঠিত
- জ্বালানি তেল ও বিদ্যুতের মুল্যবৃদ্ধির প্রতিবাদে সিলেটে জামায়াতের বিক্ষোভ আজ
- সিলেট জেলা স্টেডিয়ামে মাসব্যাপী অনূর্ধ্ব-১৫ ফুটবল ও অ্যাথলেটিক্স প্রশিক্ষণের উদ্বোধন
- সিলেটে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের অবস্থান কর্মসুচী আজ
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর