শিরোনামঃ-

» সিলেটে প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের বর্ষ সমাপনী উন্নয়ন সভা

প্রকাশিত: ২০. ডিসেম্বর. ২০১৮ | বৃহস্পতিবার


Manual6 Ad Code

স্টাফ রিপোর্টারঃ প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের বর্ষ সমাপনী উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।

Manual8 Ad Code

বুধবার (১৯ ডিসেম্বর) প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিঃ সিলেট শাখার উপশহরস্থ কার্যালয়ে এ বর্ষ সমাপনী উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়।

সহকারি মহা ব্যবস্থাপক লুৎফুর রহমানের সভাপতিত্বে ও ব্রাঞ্চ কো-অর্ডিনেটর রাশেদুল ইসলাম শিকদারের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জালালুল আজিম।

Manual8 Ad Code

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন- প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিঃ কোম্পানীর গ্রাহকদের দ্রুত সেবা দেওয়াই আমাদের লক্ষ্য। প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিঃ কোম্পানি শুরু থেকে গ্রাহক সেবা নিশ্চিত করার প্রয়াস চালিয়ে যাচ্ছে।

গ্রাহকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের সহযোগীতায় প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিঃ কোম্পানী দেশের একটি বৃহত্তম প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠেছে।

Manual1 Ad Code

তিনি বলেন, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিঃ দৃষ্টি ভঙ্গি থেকে নয়। সেবা কিভাবে সাধারণ মানুষের কাছে নিয়ে যাওয়া যায়, এ চেষ্টাই আমরা করছি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপ-ব্যবস্থাপনা পরিচালক ফারুক মাহমুদ, উপ-মহাব্যবস্থাপক সালাউদ্দিন আকবর। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ব্রাঞ্চ ম্যানেজার আশরাফুল ইসলাম।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- মওলদ আহমদ, আলী হোসেন, হুমায়ুন কবির, মো. মাসুদ, জসিম তালুকদার, মাওলানা আব্দুল জলিল, আহমদ হোসেন, আব্দুল ওয়াহেদ ইমরান, আরিফুল ইসলাম, আব্দুল মন্নান, তামিম সুলতান নিশি, আব্দুর রহমান, ফারুক আহমদ, রেদওয়ান আহমদ।

অনুষ্ঠানের শেষে বর্ষ সমাপনী সভাতে মেম্বার অব মিলিয়নার্স ক্লাবের সদস্যদের এ্যাওয়ার্ড প্রদান করা হয়।

Manual1 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৭৩২ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031