শিরোনামঃ-

» লালাবাজারে কৃষিপণ্য সংগ্রহ ও বাজারজাতকরণ কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে চেম্বার সভাপতি

প্রকাশিত: ২০. ডিসেম্বর. ২০১৮ | বৃহস্পতিবার


Manual8 Ad Code

দক্ষিন সুরমা প্রতিনিধিঃ হর্টেক্স ফাউন্ডেশনের মার্কেট ম্যানেজমেন্ট কমিটির উদ্যোগে দক্ষিণ সুরমার লালাবাজারে কৃষিজাত পণ্য সংগ্রহ ও বাজারজাতকরণ কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) সকাল ১১টায় দক্ষিণ সুরমার লালাবাজারে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Manual8 Ad Code

এতে প্রধান বক্তা হিসেবে যোগদান করেন সিলেট চেম্বারের সভাপতি খন্দকার সিপার আহমদ। হর্টেক্স ফাউন্ডেশনের মার্কেট ম্যানেজমেন্ট কমিটির সভাপতি মোঃ সৈয়দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেটের অতিরিক্ত পরিচালক আলতাবুর রহমান।

অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে চেম্বার সভাপতি বলেন- কৃষিজাত পণ্য সংগ্রহ ও বাজারজাতকরণ কেন্দ্র স্থাপনের উদ্যোগটি অত্যন্ত সময়োপযোগী। তিনি এজন্য হর্টেক্স ফাউন্ডেশনের মার্কেট ম্যানেজমেন্ট কমিটিকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই কেন্দ্র স্থাপনের ফলে সবজী বিক্রেতারা দারুণভাবে লাভবান হবেন। তারা সরাসরি ক্রেতাদের কাছে ন্যায্যমূল্যে পণ্য বিক্রয় করতে পারবেন।

Manual7 Ad Code

এতে উৎপাদনের প্রতি তাদের আগ্রহ বাড়বে। ক্রেতারাও সঠিক মূল্যে বিষমুক্ত টাটকা শাক-সবজী ক্রয় করতে পারবেন। তিনি বলেন, লালাবাজারের ন্যায় সিলেট শহরেও এরকম কৃষিজাত পণ্য সংগ্রহ ও বিক্রয়কেন্দ্র স্থাপন করা প্রয়োজন। যাতে স্থানীয় কৃষকগণ শহরেও নির্ধারিত স্থানে তাদের পণ্য বিক্রয় করতে পারেন।

Manual2 Ad Code

তিনি শুক্রবারে শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ভ্রাম্যমানভাবে বিষমুক্ত শাক-সবজী বিক্রয়ের আহবান জানান। সিলেটে শাক-সবজী উৎপাদন বৃদ্ধি করা প্রয়োজন। যাতে সিলেটের সবজীর চাহিদা পূরণ করে তা বিদেশে রপ্তানী করা যায়। তিনি এ ব্যাপারে সিলেট চেম্বারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

Manual3 Ad Code

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট, সিলেট আঞ্চলিক গবেষণা কেন্দ্রের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. এনায়াত উল্লাহ, জেলা প্রশিক্ষণ অফিসার মো. সালাহ উদ্দিন, কৃষি বিপণন অধিদপ্তর সিলেটের জেলা মার্কেটিং অফিসার শাহ্ মো. মোর্শেদ কাদের, গোলাপগঞ্জের উপজেলা কৃষি কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. খায়রুল আমিন, সিলেট চেম্বারের পরিচালক মো. হিজকিল গুলজার, লালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পীর মো. ফয়জুল হক (ইকবাল)।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন হর্টেক্স ফাউন্ডেশনের মার্কেট ম্যানেজমেন্ট কমিটির সাধারণ সম্পাদক প্রদীপ চন্দ্র চন্দ। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও কৃষকবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৭৪৭ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30