শিরোনামঃ-

» সুরমা বয়েজ ক্লাবের ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

প্রকাশিত: ১৮. ডিসেম্বর. ২০১৮ | মঙ্গলবার

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টারঃ সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে নগরীর কলবাখানী এলাকায় মহান বিজয় দিবসে দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টা থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন এলাকা থেকে আগত শিশু-কিশোরা অংশগ্রহণ করে। এরপূর্বে সকাল ৭টায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ক্লাবের বিভিন্ন কর্মসূচী শুরু হয়। দিনব্যাপী খেলাধূলার পর সন্ধ্যায় পুরস্কার বিতরণ করা হয়।

Manual1 Ad Code

ক্লাবের প্রতিষ্ঠাতা আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আব্দুল ওদুদ সোহাগের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।

Manual1 Ad Code

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ৫নং ওয়ার্ডের কাউন্সিলর রেজওয়ান আহমদ, সাংবাদিক আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ক্লাবের সাবেক সহ-সভাপতি গোপাল বাহাদুর, সাবেক সাধারণ সম্পাদক গোলাম জাকারিয়া চৌধুরী শিপলু, আব্দুল আহাদ এলিছ, যুগ্ম-সম্পাদক রেজওয়ান আহমদ, সদস্য কয়েস আহমদ দারা, ক্রীড়া সম্পাদক আরিফ আহমেদ প্রমুখ।

Manual7 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৭০৬ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30