শিরোনামঃ-

» গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকে এর উদ্যোগে প্রথম ডাবল ক্যারম টুর্নামেন্ট ২০১৮ সম্পন্ন

প্রকাশিত: ১৮. ডিসেম্বর. ২০১৮ | মঙ্গলবার

Manual3 Ad Code

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ ব্রিটেনে বসবাসরত ক্রীড়ামোদী গোলাপগঞ্জবাসীদের উপস্থিতিতে অনুষ্ঠিত হলো গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকে এর উদ্যোগে প্রথম ডাবল ক্যারম টুর্নামেন্ট ২০১৮ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

গত ৯ ডিসেম্বর পূর্ব লন্ডনের সাউন্ডটেক ক্যারম ক্লাবে সংগঠনের সভাপতি তমিজুর রহমান রঞ্জুর সভাপতিত্বে ও ক্রীড়া সম্পাদক মো. শামীম আহমেদের সঞ্চালনায় পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- টাওয়ার হ্যামলেট কাউন্সিলের ডেপুটি মেয়র সিরাজুল ইসলাম।

Manual1 Ad Code

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউ কের সাবেক উপদেষ্টা আ ম অহিদ আহমদ, দেলোয়ার হোসেন লেবু ও সিরাজুল ইসলাম, টাওয়ার হ্যামলেট কাউন্সিলের কাউন্সিলর আহবাব মিয়া, গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকে‘র সভাপতি আলতাফ হোসেন বাইছ, ফুলবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এমদাদ হোসেন টিপু, ব্রিস্টল সিটির সাবেক লর্ড মেয়র ফারুক চৌধুরী ও সাউন্ডটেক ক্লাবের সভাপতি জুলহাস আহমেদ চৌধুরী।

দ্বৈত ক্যারাম প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন এ আর খান সুজা ও ছাদেকুজ্জামান লিপু এবং দ্বিতীয় স্থান অধিকার করেন কামরুজ্জামান চাকলাদার ও শাকিল রহমান জুটি।

Manual3 Ad Code

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকে এর সহসভাপতি  কালাম আহমদ, নাহিন মাহমুদ, দিলওয়ার হোসেন, কোষাধক্ষ শামীম আহমেদ, সাবেক সভাপতি সায়াদ আহমেদ সাদ ও ফেরদৌস আলম, সাবেক সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, সাবেক কোষাধ্যক্ষ সেলিম আহমদ ও বেলাল হোসেন, সহ-সাধারণ সম্পাদক আলী হোসেন , মেম্বারশিপ সেক্রেটারি সিদ্দিকুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক শাহীন আহমদ, প্রচারও প্রকাশনা সম্পাদক সাদেক আহমদ, শিক্ষা বিষয়ক সম্পাদক রোম্মান আহমদ চৌধুরী ইসি সদস্য শাহজাহান চৌধুরী, আব্দুল কাদির, জহরুল ইসলাম সামুন, ইকবাল হুসেন, তাজ উদ্দিন, অপু শাহরিয়া, মুহিবুল হক, সাবেক সহ–সভাপতি মাসুদ আহমেদ জুয়েল, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক কামাল উদ্দিন এবং সাধারন সদস্য তারেক আহমদ, আব্দুল বাছির, মিকাইল চৌধুরী, এতওয়ার হুসাইন মুজিব, নুরুল ইসলাম, আব্দুল বারী নাছির, সাউন্ডটেক ক্লাবের সহ– সভাপতি সেলিম আহমদ চাকলাদার ও সাধারন সম্পাদক সুনাহর আলী রিংকু সহ বিশিষ্ট কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ।

খেলা পরিচালনায় সহযোগিতার জন্য সাউন্ডটেক ক্যারাম ক্লাব এর সকল কর্মকর্তাকে গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকে এর পক্ষ থেকে বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপণ করা হয় এবং এর স্বীকৃতিস্বরূপ সংগঠনের পক্ষ থেকে সোনাহর আলী রিংকু, আব্দুর রহমান খান সুজা, মোহাম্মদ নজরুল ইসলাম, শাকিল রহমানকে সার্টিফিকেট প্রদান করা হয়।

Manual8 Ad Code

উল্লেখ্য যে উক্ত টুর্নামেন্ট ইংলান্ডের বিভিন্ন শহর থেকে ৩২ টি টিম অংশগ্রহন করে।

Manual2 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬৯৭ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930