শিরোনামঃ-

» সমকাল সুহৃদ সমাবেশের বিজয় দিবস পালন

প্রকাশিত: ১৭. ডিসেম্বর. ২০১৮ | সোমবার

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টারঃ সিলেটে সমকাল সুহৃদ সমাবেশ উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে। এ দিবসের কর্মসূচির মধ্যে ছিল বিজয় র‌্যালি, শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলী অর্পণ ও বিজয় দিবসের তাৎপর্য নিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা।

রবিবার (১৬ ডিসেম্বর) নগরীর প্রাণকেন্দ্র জিন্দাবাজার নেহার মার্কেটে সমকাল সিলেট ব্যুরো থেকে বিজয় র‌্যালি বের করা হয়। বিজয় র‌্যালিটি শহরের জিন্দাবাজার পয়েন্ট হয়ে চৌহাট্টা সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শহীদ মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধাঞ্জলী অর্পণ করা হয়।

Manual1 Ad Code

সিলেট জেলা সুহৃদ সমাবেশের সভাপতি সুব্রত বসুর সভাপতিত্বে সিলেট ব্যুরোতে সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন সিলেট সুহৃদ সমাবেশের উপদেষ্টা, সমকাল’র সিলেট ব্যুরো প্রধান চয়ন চৌধুরী, সুহৃদ সমাবেশ সিলেট জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি সুজিত দাশ, সাধারণ সম্পাদক আসমা আক্তার মনি, সাংগঠনিক সম্পাদক সজীব চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাবের হোসেন রানা, সমাজ কল্যাণ সম্পাদক উৎপল দাস, নারী বিষয়ক সম্পাদক শারমিন আরা মুন্নী প্রমুখ।

এদিকে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে সিলেট বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সুহৃদ সমাবেশের উদ্যোগে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করা হয়। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সুব্রত বসু, সুজিত দাস, হেনা মম, আসমা আক্তার মনি, সাবের হোসেন রানা, উৎপল দাস, লিটন শীল প্রমুখ।

Manual1 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৫৫৪ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30