শিরোনামঃ-

» নৌকা প্রতীকে প্রচারণায় মঈনুন্নেছা বিদ্যালয় সেন্টার কমিটি

প্রকাশিত: ১৭. ডিসেম্বর. ২০১৮ | সোমবার

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টারঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ ও মহাজোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. এ কে আব্দুল মোমেনের সমর্থনে নৌকা প্রতীকে প্রচারণা মিছিল ও লিফলেট বিতরণ করেছেন মঈনুন্নেছা উচ্চ বালিকা বিদ্যালয় সেন্টার কমিটির নেতৃবৃন্দ।

রবিবার (১৬ ডিসেম্বর) রাতে প্রচার মিছিলটি নগরীর ১১নং ওয়ার্ড থেকে শুরু করে নগরীর বিভিন্নপাড়া মহল্লায় ব্যবসায়ী, সুশীল সমাজ, যুবসমাজ সহ বিভিন্ন শ্রেণি পেশার সাধারণ জনগণের কাছে নৌকা প্রতীকের লিফলেট বিতরণ করেন। এসময় নেতৃবৃন্দ আগামী ৩০ ডিসেম্বর নৌকা প্রতীকে ভোট দিয়ে বর্তমান সরকারের উন্নয়নকে আরো সামনের দিকে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

Manual8 Ad Code

এসময় সিলেট সিটি কর্পোরেশনের ১১নং ওয়ার্ড কাউন্সিলর রকিবুল ইসলাম ঝলক, সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসর আজিজ, মঈনুন্নেছা উচ্চ বালিকা বিদ্যালয় সেন্টার কমিটির উপদেষ্টা নজরুল ইসলাম, আহ্বায়ক পংকজ দাস, ব্যবসায়ী, রাজনীতিবীদ, সুশীল সমাজ, যুবসমাজ সহ বিভিন্ন শ্রেণি পেশার সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

Manual4 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৫৮৭ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30