শিরোনামঃ-

» সিলেটে জামাত নেতার সাথে বিধান গ্রুপের সংঘর্ষ; ধাওয়া-পাল্টা ধাওয়া

প্রকাশিত: ১৬. নভেম্বর. ২০১৮ | শুক্রবার


Manual7 Ad Code

স্টাফ রিপোর্টারঃ আওয়ামী লীগ নেতা বিধান কুমার সাহার অনুসারী মহানগর যুবলীগ নেতা গৌরাঙ্গ কুমার, বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ’র সিনিয়র সহ-সভাপতি আতিফ আল আমিন ও উপশহর ছাত্রলীগ নেতা তুষার হাসান তালুকদারের নেতৃত্বে যুবলীগ ও ছাত্রলীগের কয়েকজন নেতা জামাতের নেতা আতিকুর রহমানকে ধাওয়া দেয়।

Manual3 Ad Code

এসময় লোকজন দিক-বিদিক ছোটাছুটি করতে থাকে।

Manual3 Ad Code

সিলেটের জিন্দাবাজার পানসী রেস্টুরেন্টের সামনে শুক্রবার (১৬ নভেম্বর) দুপুর ৩ টার সময় বঙ্গবন্ধু যুব পরিষদ সিলেট মহানগরীর সহ-সভাপতি আতিফ আল আমিন ও ছাত্রলীগ নেতা তুষার হাসান তালুকদারকে পূর্ব বিরোধের জ্বের ধরে জামাত নেতা আতিকুর রহমান ২/৩ জন কর্মী নিয়ে হঠাৎ হামলা করে।

Manual7 Ad Code

এ সময় তারা দৌড়ে নিজেদের আত্নরক্ষা করে জল্লারপার কাশ্মির গ্রুপের অফিসে থাকা সিনিয়র নেতৃবৃন্দকে অবগত করেন।

সাথে সাথে অফিসে থাকা যুবলীগ নেতা গৌরাঙ্গ কুমারের নেতৃত্বে কয়েকজন যুবলীগ ও ছাত্রলীগ নেতা জামাত নেতা আতিকুর রহমানকে ফিল্মি স্টাইলে ধাওয়া করেন।

তখন জামাত নেতা আতিকুর পানসি রেস্টুরেন্টের পেছন দিয়ে পালিয়ে যান। ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করে।

এ ঘটনা পানসি রেস্টুরেন্টের সিসি ক্যামেরায় ধরা পড়ে। যাতে দেখা যায় আতিক তার কোমর হতে চাপাতি বের করে প্রথমে ছাত্রলীগ নেতাদের ধাওয়া করেন।

কিছুক্ষনের মধ্যে ছাত্রলীগ নেতৃবৃন্দ একত্রিত হয়ে আতিকুরকে ফিল্মি স্টাইলে ধাওয়া করে।

Manual8 Ad Code

জানা গেছে, জামাত নেতা আতিকুর রহমানের বাসা সিলেট নগরীর ঝরণার পাড় এলাকায়।

এই সংবাদটি পড়া হয়েছে ১৬৯৫ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31