শিরোনামঃ-

» টুলটিকর সমাজকল্যাণ সমিতির অনুষ্ঠানে মেয়র আরিফ

প্রকাশিত: ১০. নভেম্বর. ২০১৮ | শনিবার

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টারঃ সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। পাড়া মহল্লায় পরিস্কার পরিচ্ছন্নতা, শিক্ষার প্রসার ও যুবসমাজের নৈতিক অবক্ষয় রোধে সামাজিক সংগঠনগুলো কাজ করে যাচ্ছে।

Manual4 Ad Code

এসব সংগঠন সরকারের পাশাপাশি আর্থসামাজিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখে যাচ্ছে। তিনি বলেন, নগরীর সামাজিক সংগঠনগুলোর উন্নয়নে সিটি কর্পোরেশন থেকে যথাসাধ্য সহযোগিতা করা হবে।

Manual2 Ad Code

তিনি শনিবার (১১ নভেম্বর) বিকেলে টুলটিকর সমাজ কল্যাণ সমিতির কার্যকরী কমিটির শপথ গ্রহণ, সংবর্ধনা ও ডিজিটাল প্লেইটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

টুলটিকর সমাজ কল্যাণ সমিতির আহ্বায়ক পিয়ার উদ্দিন আহমদের সভাপতিত্বে ও সাইফুদ্দিন আহমদ সাবিলের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিসিক’র ২৪নং ওয়ার্ড কাউন্সিলর সোহেল আহমদ রিপন, ২১নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রকিব তুহিন, মহিলা কাউন্সিলর রেবেকা আক্তার লাকি, টুলটিকর ইউপি চেয়ারম্যান এসএম আলী হোসেন, টুলটিকর ইউপি সদস্য আকবর কবীর সায়েম, মহিলা সদস্য আমিনা বেগম, এড. শামীম আহমদ।

আরও উপস্থিত ছিলেন- নতুন কমিটির সভাপতি সাজ্জাদ আহমেদ সাজু, সাধারণ সম্পাদক আব্দুল জব্বার পাপ্পু, সহ-সভাপতি সৈয়দ ফরহাদ হোসেন, সাবকে সভাপতি মোস্তাফিজুর রহমান মুন্নু, সাবেক সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, শরীফ আহমদ, ময়নুল হক স্বাধীন, সৈয়দ আকরাম আল সাহান, রফিকুল বারী নোমান, সৈয়দ জামলি হোসেন, শাওন আহমদ, সাহান আহমদ, মামুন আহমদ, মকসুদ, শাহ আলম তারেক, আব্দুল রাহাদ জাবেদ, তানভীর আহমদ জীবন, রুবেল আহমদ প্রমুখ।

Manual6 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৫৯৪ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31