শিরোনামঃ-

» মাহা-ইমজা ৩য় মিডিয়া কাপের পর্দা উঠছে রবিবার

প্রকাশিত: ১০. নভেম্বর. ২০১৮ | শনিবার

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টারঃ ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন আয়োজিত মাহা-ইমজা ৩য় মিডিয়া কাপের পর্দা উঠছে রবিবার (১১ নভেম্বর)।

রবিবার (১১ নভেম্বর) দুপুর ২টা সিলেট জেলা স্টেডিয়ামে সাংবাদিকদের নিয়ে আয়োজিত এ টুর্নামেন্টের উদ্বোধন করবেন সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম।

Manual1 Ad Code

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সদস্য ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহিউদ্দিন সেলিম।

Manual8 Ad Code

এবারের টুর্নামেন্টে ৪টি দল অংশ নিচ্ছে। প্রতিদিন দু’টি করে খেলা অনুষ্ঠিত হবে। রোববার বেলা আড়াইটায় উদ্বোধনী খেলায় অংশ নেবে নিউজ২৪ ও চ্যানেল আই ইউরোপ। বিকেল ৪টায় দিনের দ্বিতীয় খেলায় যমুনা টেলিভিশন প্রতিদ্বন্দ্বিতা করবে বাংলাভিশন’র সাথে।

মিডিয়া কাপ ফুটবল টর্নামেন্ট নিয়ে গত কয়েকদিন ধরে সিলেটের সাংবাদিকদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। অংশগ্রহণকারী দলের খেলোয়াড়রা নিয়মিত অনুশীলন চালিয়ে যাচ্ছেন।

Manual6 Ad Code

রবিবারের উদ্বোধনী অনুষ্ঠান ও টুর্নামেন্টের প্রতিটি খেলায় উপস্থিত থাকার জন্য সিলেটের সকল সাংবাদিকসহ ফুটবলপ্রেমী দর্শকদের আহ্বান জানিয়েছেন ইমজা’র সভাপতি আশরাফুল কবীর, সাধারণ সম্পাদক দেবাশীষ দেবু এবং ক্রীড়া উপ কমিটির আহ্বায়ক শামসুল ইসলাম সেলিম ও সদস্য সচিব মারুফ আহমদ।

Manual2 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬৪৩ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31