শিরোনামঃ-

» আলেম ওলামাদের গ্রেপ্তার করে হয়রানী করার পরিনাম শুভ হবে না

প্রকাশিত: ২৭. অক্টোবর. ২০১৮ | শনিবার

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টারঃ যুব জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগর শাখার উদ্যোগে যুব জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সাবেক সহ-সভাপতি মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ ও সিলেট মহানগর যুব জমিয়তের প্রচার সম্পাদক হাফিজ মাহদি হাসান মিনহাজের নিঃশর্ত মুক্তির দাবিতে মহানগর যুব জমিয়তের উদ্যোগে মানববন্ধন শনিবার (২৭ অক্টোবর) বাদ আছর সিলেট নগরীর কোর্ট পয়েন্টে অনুষ্ঠিত হয়।

Manual3 Ad Code

মহানগর যুব জমিয়তের সভাপতি মাওলানা কবির আহমদের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক হাফিজ আব্দুল করিম দিলদারের পরিচালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ সভাপতি সাবেক এমপি এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী।

বক্তারা বলেন- পুলিশ অন্যায়ভাবে নেতাকর্মীদের গ্রেপ্তার করে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করেছে। বর্তমান সরকার একতরফা নির্বাচন করার যে ষড়যন্ত্র করছে তারই অংশ হিসেবে জমিয়ত নেতৃবৃন্দ সহ সারাদেশের বিরোধী দলীয় নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে।

Manual3 Ad Code

এ থেকে প্রতীয়মান হয় যে, বর্তমান সরকারের পায়ের নিচে মাটি নেই।

Manual5 Ad Code

নেতৃবৃন্দ বলেন- আলেম ওলামাদের গ্রেপ্তার করে হয়রানী করার পরিনাম শুভ হবে না। নেতৃবৃন্দ অবিলম্বে মাওলানা গোলাম আম্বিয়া কয়েস, মাহদি হাসান মিনহাজ ও নেত্রকোণা জেলা যুব জমিয়ত নেতা মাওলানা জাকির হোসাইনের নিঃশর্ত মুক্তির দাবি করেন।

বক্তারা আরো বলেন- রাষ্ট্রীয় ক্ষমতা অপব্যবহার করে এক তরফা নির্বাচনের প্রহসনের মাধ্যমে ক্ষমতায় থাকার অপচেষ্টা চালাচ্ছে।

সরকারের সব ষড়যন্ত্র, চক্রান্তের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার জন্য নেতৃবৃন্দ দেশবাসীর প্রতি আহ্বান জানান। একই সাথে গ্রেপ্তার অভিযান বন্ধ করে সারা দেশে জমিয়তে উলামায়ে ইসলাম ও যুব জমিয়তের নেতৃবৃন্দ সহ গ্রেপ্তারকৃত নেতাকর্মীকে নিঃশর্তভাবে মুক্তি দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

Manual7 Ad Code

মানববন্ধনে বক্তব্য রাখেন- মহানগর জমিয়তের সভাপতি মাওলানা খলিলুর রহমান, জেলার সাধারণ সম্পাদক মাওলানা আতাউর রহমান, সহ-সভাপতি মাওলানা আব্দুল আজিজ, যুব জমিয়তের কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা আখতারুজ্জামান তালুকদার, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা রুহুল আমীন নগরী, জেলা জমিয়তের প্রচার সম্পাদক মাওলানা সালেহ আহমদ শাহবাগী, সদর উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা নাজিম উদ্দিন, মহানগর যুব জমিয়তের সহ-সভাপতি সৈয়দ ওবায়দুর রহমান, আব্দুল কাদির জিলু, জেলার সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন খান, সাধারণ সম্পাদক আব্দুল আহাদ আল আতিক, জমিয়ত নেতা লোকমান আহমদ, মহানগর যুব জমিয়তের সহ-সাধারণ সম্পাদক বাহরুল আমিন, সহ-সাংগঠনিক সম্পাদক মহসিন আহমদ, অর্থ সম্পাদক আবু সুফিয়ান, সমাজসেবা সম্পাদক আফতাব উদ্দিন খান, মহানগর ছাত্র জমিয়তের সভাপতি মো. লুৎফুর রহমান, জেলার সাধারণ সম্পাদক হাফেজ ফয়েজ উদ্দিন, আব্দুল মজিদ আল হুসাইন প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৬৪৮ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30