শিরোনামঃ-

» মোহনার স্বর্ণের চেইন জিতলেন ভাতালির তুলি আক্তার

প্রকাশিত: ২৩. অক্টোবর. ২০১৮ | মঙ্গলবার


Manual7 Ad Code

স্টাফ রিপোর্টারঃ মিষ্টি জাতীয় খাবার প্রতিষ্ঠান মোহনা সুইটমিটের যাত্রা শুরু উপলক্ষ্যে আয়োজিত র‌্যাফেল ড্র’র পুরস্কার বিতরণ করা হয়েছে।

সোমবার (২২ অক্টোবর) রাত ৯টার দিকে নগরীর মির্জাজাঙ্গাল রোডে মোহনার শোরুমে আয়োজিত র‌্যাফেল ড্র ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আসাদ।

Manual5 Ad Code

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- স্থানীয় ২ কাউন্সিলর শান্তনু দত্ত সন্তু ও বিক্রম কর সম্রাট এবং সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবীর ইকু।

Manual5 Ad Code

উপস্থিত ছিলেন- মোহনা সুইটমিটের ব্যাবস্থাপনা পরিচালক বিশ্বজিৎ গোপ, ২ পরিচালক চন্দ্রজিৎ গোপ ও নন্দলাল গোপ এবং পরিচালক বৃন্দের মা গীতা রাণী গোপ।

আরও উপস্থিত ছিলেন- সাংবাদিক এস সুটন সিংহ, মো. এনামুল কবীর, শহিদুল ইসলাম, ব্যাবসায়ী আজহারুল ইসলাম সাধু, বুদ্ধোদেব দাস, অ্যাডভোকেট গৌতম দাস, তাপস ভট্টাচার্য, সঞ্জয় দেব, মো. নুরু মিয়া, সন্দিপ দেব, দিপক দাস, জিয়াউল হক জিয়া প্রমুখ।

Manual4 Ad Code

র‌্যাফেল ড্র’র কূপন উত্তোলন করেন ছোট্ট শিশু মোহনা, শ্রেয়সী দত্ত পুর্তি গীতা রাণী গোপ।

র‌্যাফেল ড্র’র প্রথম পুরস্কার একটি স্বর্ণের চেইন পেয়েছেন নগরীর ভাতালি এলাকার তুলি আক্তার। দ্বিতীয় পুরস্কার স্বর্ণের আংটি পেয়েছেন নীলাঞ্জন দাস টুকু ও তৃতীয় পুরস্কার একটি মোবাইল সেট পেয়েছেন দাড়িয়াপাড়ার ব্যাবসায়ী সৌরভ।

অতিথি বৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

উল্লেখ্য, সিলেটে মিষ্টি জাতীয় খাবার প্রতিষ্ঠান মোহনা সুইটমিটের যাত্রা শুরু হয় গত ৩১ আগস্ট। সিলেটের নব নির্বাচিত মেয়র আরিফুল হক চৌধুরী এর উদ্বোধন করেন। সেদিন থেকে ১৯ অক্টোবর পর্যন্ত ছিল র‌্যাফেল ড্র প্রতিযোগিতা।

Manual4 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৮৪৩ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30