- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল
- বিশ্বব্যাপী শ্রমিক আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে সিলেটে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সমাবেশ
- সিলেটে বিএনপির মঙ্গলবারের বিক্ষোভ কর্মসূচি সফলের আহ্বান মন্ত্রী আরিফুল হকের
- দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
» শেখ রাসেল সমাজ কল্যাণ সংস্থার আলোচনা সভা ও দোয়া মাহফিল
প্রকাশিত: ২০. অক্টোবর. ২০১৮ | শনিবার
বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিরা তাকে হত্যা করে বঙ্গবন্ধুর
রক্তের উত্তরাধিকার নিশ্চিহ্ন করতে চেয়েছিল : সাফিয়া খাতুন
স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাবেক সংসদ সদস্য সাফিয়া খাতুন বলেছেন স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেল মানবতার শত্রু ঘূণ্য ঘাতকদের নির্মম বুলেটের হাত থেকে রক্ষা পাননি শিশুপুত্র শেখ রাসেল। বঙ্গবন্ধুর আত্মস্বীকূত খুনিরা তাকে হত্যা করে বঙ্গবন্ধুর রক্তের উত্তরাধিকার নিশ্চিহ্ন করতে চেয়েছিল ।
তিনি বলেন, মৃত্যুকালে শেখ রাসেল ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিলেন । ইতিহাস সাক্ষ্য দেয় তাদের অপচেষ্টা শতভাগ ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। শহীদ শেখ রাসেল আজ বাংলাদেশের শিশু-কিশোর, তরুণ, শুভবুদ্ধিবোধ সম্পন্ন মানুষদের কাছে ভালবাসার নাম। অবহেলিত, পশ্চাতপদ অধিকার বঞ্চিত শিশুদের আলোকিত জীবন গড়ার প্রতীক হয়ে গ্রাম-গঞ্জ-শহর তথা বাংলাদেশের বিস্তীর্ণ জনপদ-লোকালয়ে শেখ রাসেল আজ এক মানবিক সত্তায় পরিণত হয়েছেন। দেশবাসীর আজ একটাই দাবি বঙ্গবন্ধু ও শিশু রাসেল হত্যাকারীদের যেসব ঘাতক এখনো বিদেশের মাটিতে পালিয়ে আছে তাদের দেশে এনে ফাঁসির রায় কার্যকর করতে হবে।
শনিবার (২০ অক্টোবর) জেলা পরিষদ মিলনায়তনে শেখ রাসেল মেমোরিয়াল সমাজ কল্যাণ সংস্থা সিলেট জেলা শাখার উদ্যোগে শেখ রাসেল এর জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
সভায় সভাপতিত্ব করেন জেলা পরিষদের সদস্য শেখ রাসেল মেমোরিয়াল সমাজ কল্যাণ সংস্থার সিলেট জেলা শাখার সভাপতি স্যায়িদ আহমদ সুহেদ।
উদ্বোধন করেন, শেখ রাসেল মেমোরিয়াল সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ সিদ্দিক।
প্রধান বক্তার বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য, সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান।
সংগঠনের সদস্য আব্দুল মোমিন এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখবেন বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক দিলরুবা জামান শেলী, বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক, শেখ রাসেল মেমোরিয়াল সমাজ কল্যাণ সংস্থার মহাসচিব সৈয়দা রাজিয়া মোস্তফা, বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক রোকেয়া বেগম, কুমিল্লা দক্ষিন জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কোহিনুর বেগম, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আমাতুজ জাহুরা রওশন জেবীন রুবা, মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়জুল আনোয়ার আলোয়ার, মহানগর মহিলা আওয়ামীলীগের সভাপতি শাহানরা বেগম, মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, শেখ রাসেল মেমোরিয়াল সমাজ কল্যাণ সংস্থার সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক নাজমা বেগম, যুগ্ম-সাধারণ সম্পাদক জামিল গাজী, মহানগর ছাত্রলীগের সভাপতি আব্দুল বাছিত রুম্মান, সাংগঠনিক সম্পাদক ইফতেখার হোসেন সোহেল, মহানগর স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি ডা. রকিবুল ইসলাম জুয়েল, মো. শহিদুল ইসলাম, লায়েক আহমদ লায়েছ, মো. আফতাব উদ্দিন, হেলাল আহমদ. মজির উদ্দিন, আনোয়ার হোসেন আনাই, বদরুজ্জামান রাজু, বাবুল আহমদ, এমজেড আলম ও রুবেল আহমদ প্রমুখ ।
শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মৌলানা মো.আব্দুল জলিল।
এই সংবাদটি পড়া হয়েছে ৬৭৫ বার
সর্বশেষ খবর
- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর