শিরোনামঃ-

» ১৯টি প্রতিষ্ঠানের বিদ্যার্থীর অংশগ্রহন রোটারিয়ান কামাল উদ্দিন স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

প্রকাশিত: ১৪. অক্টোবর. ২০১৮ | রবিবার


Manual7 Ad Code

স্টাফ রিপোর্টারঃ রোটারিয়ান কামাল উদ্দিন স্মৃতি বৃত্তি পরীক্ষা রবিবার (১৪ অক্টোবর) দক্ষিণ সুরমার মোহাম্মদ মকন উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত হয়।

রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রালের উদ্যোগে আয়োজিত ২৩তম পরীক্ষায় সিলেটের ১৯টি শিক্ষা প্রতিষ্ঠানের অষ্টম শ্রেনীর উল্লেখযোগ্য বিদ্যার্থী অংশগ্রহন করে। ছায়া সুনিবিড় সুন্দর ক্যাম্পাসে আয়োজিত পরীক্ষায় প্রধান অতিথি হিসেবে কেন্দ্র পরিদর্শন করেন ৯নং মোল্লারগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ মোহাম্মদ মকন মিয়া।

এসময় উপস্থিত ছিলেন- আরসি সিলেট সেন্ট্রালের প্রেসিডেন্ট রোটারিয়ান এম এ রহিম, বৃত্তি অর্গানাইজিং কমিটির চেয়ারম্যান রোটারিয়ান আইপিপি সাব্বির আহমদ, রোটারিয়ান পিপি জিয়াউল হক, রোটারিয়ান পিপি আব্দুল মুকিত, রোটারিয়ান পিপি ড. শহীদুল ইসলাম এডভোকেট, রোটারিয়ান আহমেদ রশীদ চৌধুরী।

Manual1 Ad Code

শিক্ষা প্রতিষ্ঠান এবং এলাকার পক্ষ থেকে এসময় উপস্থিত ছিলেন- কলেজের প্রিন্সিপাল মোহাম্মদ শহীদুর রব, ভাইস প্রিন্সিপাল আব্দুল মালিক রাজু, শিক্ষক সৈয়দ স্বপন সহির, আব্দুল মতিন চৌধুরী, রেহানা পারভিন মুক্তা, আয়েশা আক্তার এবং অভিভাবক মকবুল হোসেন কয়ছর।

Manual5 Ad Code

আরসি সিলেট সেন্ট্রালের পাস প্রেসিডেন্ট বিশিষ্ট শিক্ষানুরাগী রোটারিয়ান কামাল উদ্দিন এর ইন্তেকালের পর থেকে তার স্মৃতি রক্ষার্থে এবং শিক্ষার উন্নয়নে এই বৃত্তি পরিচালিত হয়ে আসছে। মরহুম কামাল উদ্দিন হচ্ছেন ক্লাবের বর্তমান পিপি শিক্ষানুরাগী রোটা. আফছর উদ্দিন এর পিতা।

Manual3 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬১৫ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30