শিরোনামঃ-

» দুর্নীতির অভিযোগে সিলেটের জকিগঞ্জসহ সারাদেশে প্রাইমারী দপ্তরী নিয়োগ স্থগিত

প্রকাশিত: ১৪. অক্টোবর. ২০১৮ | রবিবার

Manual4 Ad Code

সিলেট বাংলা নিউজ, কানাইঘাট প্রতিনিধিঃ কোটি টাকার দুর্নীতির অভিযোগে সিলেটের জকিগঞ্জসহ সারাদেশের প্রাইমারী দপ্তরী নিয়োগ স্থগিত করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফিজা।

Manual7 Ad Code

তিনি রবিবার (১৪ অক্টোবর) দুপুর ২টায় সিলেট সার্কিট হাউসে কানাইঘাটের শিক্ষকদের নিয়ে এক মতবিনিময় সভায় জকিগঞ্জের ৬৯নং সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরী নিয়োগে দুর্নীতির অভিযোগ করেন জকিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও মহানগর যুবলীগের সদস্য সাজু ইবনে হান্নান খান।

তার অভিযোগের ভিত্তিতে মন্ত্রী জকিগঞ্জ উপজেলার ৩৯ জন দপ্তরী নিয়োগ স্থগিত সহ সারাদেশের প্রাথমিক দপ্তরী নিয়োগ স্থগিত করার জন্য প্রাথমিক গণশিক্ষা সচিব, ডিজি, ডিপিও, সিলেটের জেলা প্রশাসক ও জকিগঞ্জ শিক্ষা অফিসারকে নির্দেশ দেন। দুর্নীতির অভিযোগ তদন্তের জন্য সিলেটের জেলা প্রশাসককে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন।

Manual7 Ad Code

এসময় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী এমপি, কানাইঘাটের সাতবাক ইউপি চেয়ারম্যান মোস্তাক আহমদ পলাশ, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা মাসুম বিল্লাহ চৌধুরী, জেলা ছাত্রলীগের সহ সভাপতি নিজাম উদ্দিন, আইন সম্পাদক বিপ্লব দাস, সাইফুর রহমান রাজন, মাহফুজ, কানাইঘাট আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক এডভোকেট মামুনুর রশিদ, চেয়ারম্যান মাসুদ আহমদ, কবির আহমদ প্রমুখ।

 

Manual8 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৭৭২ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30