শিরোনামঃ-

» সুধীজনদের সাথে ভারতের সহকারী হাইকমিশনারের মতবিনিময়

প্রকাশিত: ১৩. অক্টোবর. ২০১৮ | শনিবার


Manual7 Ad Code

স্টাফ রিপোর্টারঃ সুধীজনদের সাথে মতবিনিময় করেছেন সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার এল. কৃষ্ণমুর্তি।

শুক্রবার (১২ অক্টোবর) সন্ধ্যায় নগরীর একটি অভিজাত হোটেলে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

Manual7 Ad Code

সিলেটের সহকারী হাই কমিশনার কার্যালয়ের সেকেন্ড সেক্রেটারী গিরিশ পুজারীর আমন্ত্রনে এসময় এল. কৃষ্ণমুর্তি বলেন- ঢাকার পর সিলেট এবং খুলনায় ভারতীয় সহকারী হাই কমিশন অফিস করেছে। সিলেটে এসে তিনি খুবই আনন্দিত। যেকোন প্রয়োজনে সরাসরি তার সাথে যোগাযোগ করার জন্য তিনি আহবান জানান।

Manual4 Ad Code

মতবিনিময়কালে উপস্থিত ছিলেন- গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় চেয়ারম্যান ব্যরিস্টার আরশ আলী, রামকৃষ্ণ মিশন সিলেটের অধ্যক্ষ চন্দ্রনাথানন্দ, সিলেট জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল, সিলেট চেম্বারের সভাপতি খন্দকার শিপার আহমদ, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আজিজ আহমদ সেলিম, সিলেট স্টেশন ক্লাবের সভাপতি এডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম শাহীন, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবীর, জ্যেষ্ঠ সাংবাদিক আল আজাদ, বিসিবির পরিচালক শফিউল আলম নাদেল, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ্ দিদার আলম নবেল, আবৃত্তি শিল্পি মোকাদ্দেস বাবুল, নাট্যজন নিরঞ্জন দে যাদু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সদস্য শামসুল আলম সেলিম, সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সভাপতি আমিনুল ইসলাম লিটন, সাধারণ সম্পাদক গৌতম চক্রবর্তী প্রমুখ।

Manual6 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৫৪৭ বার

Share Button

Callender

January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031