শিরোনামঃ-

» অগ্রণী তরুন সংঘের উদ্যোগে সংবর্ধনা

প্রকাশিত: ০৬. অক্টোবর. ২০১৮ | শনিবার


Manual6 Ad Code

স্টাফ রিপোর্টারঃ অগ্রণী তরুন সংঘের উদ্যোগে নগরীর লন্ডনী রোডস্থ অগ্রণী এলাকার দুই প্রবাসীকে সংবর্ধনা প্রদান করা হয়।

Manual4 Ad Code

শুক্রবার (৫ অক্টোবর) রাতে সংঘের অস্থায়ী কার্যালয়ে এ সংবর্ধনা প্রদান করা হয়।

Manual4 Ad Code

অগ্রনী তরুন সংঘের সভাপতি (ভারপ্রাপ্ত) আতিকুল রহমান মুন্নার সভাপতিত্বে ও সহ-সাধারন সম্পাদক শাহ মো. লোকমান আলীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- লন্ডনী রোড জামে মসজিদ এর অর্থ সম্পাদক এম এ গনি মিয়া।

সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন লন্ডন প্রবাসী মো. আব্দুর রহমান ও মো. সেলিম আহমদ।

Manual6 Ad Code

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন- লন্ডনী রোড মসজিদ-এর ইমাম সাইফুল ইসলাম, স্বাগত বক্তব্য রাখেন সংঘের সহ-সভাপতি মো. মাসুদুজ্জামান তফাদার মুক্তার।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- সংঘের সাধারন সম্পাদক জহিরুল ইসলাম মিশু, সাবেক সভাপতি রাসেল আহমদ রাজু, সাবেক সহ-সভাপতি বাবুল রহমান, প্রচার সম্পাদক মো. মারজান আহমদ, সাবেক সমাজকল্যান সম্পাদক জাকারিয়া আহমদ অপু, শহীদ আহমদ প্রমুখ।

সংবর্ধিত অতিথিবৃন্দ অগ্রনী তরুণ সংঘের ভূয়শী প্রশংসা করেন। এলাকার উন্নয়ন কর্মকান্ডে এ সংঘ কাজ করছে উল্লেখ করে তারা বলেন- এখন থেকে যত ধরণের সহযোগীতা প্রয়োজন আমরা প্রবাসীরা করে যাবো।

এ সংঘের মাধ্যমে যদি এলাকার উন্নয়ন হয় তবে আমরা প্রবাসে থেকেও দেশের জন্য কিছু একটা করতে পারছি বলে অনেক শান্তি পাবো।

Manual5 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৫৯৭ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30