শিরোনামঃ-

» আর্তমানবতার কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে রোটারী : গভর্ণর দিলনাশীন মোহসেন

প্রকাশিত: ০১. অক্টোবর. ২০১৮ | সোমবার


Manual6 Ad Code

স্টাফ রিপোর্টারঃ রোটারী ইন্টান্যাশনালের ডিষ্ট্রিক্ট-৩২৮২ এর গভর্ণর দিলনাশীন মোহসেন বলেছেন, আর্তমানবতার কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে রোটারী। রোটারিয়ানরা তাদের কর্মের মাধ্যমে মানুষের ভালোবাসা অর্জন করেছে। রোটারিয়ানরা নিজেদের উপার্জনের অর্থের একটি অংশ সমাজের অসহায় মানুষের কল্যাণে ব্যয় করে থাকেন।

Manual4 Ad Code

এসময় তিনি ক্লাবের সদস্যদের রোটারীর বিভিন্ন কার্যক্রম ও অবদানের কথা তুলে ধরেন।

Manual3 Ad Code

তিনি রবিবার (৩০ সেপ্টেম্বর) রাতে নগরীর মিরবক্সটুলায় একটি অভিজাত রেস্টুরেন্টে রোটারী ক্লাব অব সিলেট ভ্যালী পরিদর্শণকালে প্রধান অতিথির বক্তব্যে দিলনাশীন মোহসেন একথাগুলো বলেন।

এসময় ক্লাবের পক্ষ থেকে একজন দরিদ্র ব্যক্তিকে সেলাই মেশিন প্রদান করা হয়।

রোটারী ক্লাব অব সিলেট ভ্যালীর প্রেসিডেন্ট রোটারিয়ান পি.কে দেবনাথের সভাপতিত্বে ও সেক্রেটারী ফজলুল কাদের পারভেজের পরিচালনায় উপস্থিত ছিলেন- ডেপুটি ডিষ্ট্রিক্ট ট্রেইনার শামসুল হক দিপু ও আলী ওয়াসিকুজ্জামান, ড. জিয়াউর রহমান, দেওয়ান তামীম, ডা. হারুন, কাওসার আহমদ শাহীন, তাহমিদা আক্তার চৌধুরী, জিল্লুর রহমান, সাজেদ বাপ্পী, শওকতুর রহমান, জামিল আক্তার চৌধুরী, মো. আব্দুল কুদ্দুস প্রমুখ।

Manual1 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬৩৮ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30