শিরোনামঃ-

» ড. হাফিজ আহমদ মজুমদারকে রেডক্রিসেন্ট ইউনিটের সংবর্ধনা প্রদান

প্রকাশিত: ৩০. সেপ্টেম্বর. ২০১৮ | রবিবার

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টারঃ সিলেট জেলা আওয়ামীলীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক, কানাইঘাট সাতভাগ ইউনিয়নের ৩ বারের চেয়ারম্যান, বাংলাদেশ চেয়ারম্যান সমিতির সহ-সভাপতি, কানাইঘাট ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোস্তাক আহমদ পলাশ, মজির উদ্দিন ও ডা. নাজরা চৌধুরী সিলেট রেডক্রিসেন্ট ইউনিট কার্যকরি কমিটির সদস্য মনোনীত হওয়ায় বাংলাদেশ রেড ক্রিসেন্টের চেয়ারম্যান সাবেক এমপি ড. হাফিজ আহমদ মজুমদারকে ফুল দিয়ে সংবর্ধনা জানান সিলেট রেডক্রিসেন্ট ইউনিট কার্যকরি কমিটির নেতৃবৃন্দ। রবিবার (৩০ সেপ্টেম্বর) সিলেট পূবালী ব্যাংক স্টেডিয়াম শাখার রেস্ট হাউসে তাকে এ সংবর্ধনা জানানো হয়।

Manual8 Ad Code

বাংলাদেশ রেড ক্রিসেন্টের চেয়ারম্যান সাবেক এমপি ড. হাফিজ আহমদ মজুমদার- সিলেট রেডক্রিসেন্ট ইউনিটকে এগিয়ে নিতে সকল সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

Manual1 Ad Code

তিনি বলেন- অচিরেই সিলেট রেডক্রিসেন্ট ইউনিটকে সিলেট বিভাগীয় যুবক্যাম্প ঘোষণা করা হবে। এতে যতটুকু সহযোগিতার প্রয়োজন আমি করে যাবো।

Manual7 Ad Code

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট জেলা আওয়ামীলীগের অন্যতম নেতা লোকমান উদ্দিন চৌধুরী, সিলেট রেডক্রিসেন্ট সোসাইটির সাধারন সম্পাদক আব্দুর রহমান জামিল, যুব রেডক্রিসেন্টের প্রধান নাজিম খান, সাংবাদিক আহমুদুর রহমান চৌধুরী বেলাল, সাবেক ছাত্রলীগ নেতা আনোয়ার আলী প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৭০৫ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30