শিরোনামঃ-

» দানবীর রাগিব আলী ও তার ছেলে আঃ হাই ফের কারাগারে

প্রকাশিত: ১২. সেপ্টেম্বর. ২০১৮ | বুধবার


Manual8 Ad Code

স্টাফ রিপোর্টারঃ সিলেটের বহুল আলোচিত ও সমালোচিত দানবীর রাগিব আলী ও তার ছেলে আবদুল হাইকে ভূমি আত্মসাৎ ও জালিয়াতির মামলায় আবারো কারাগারে প্রেরণ করেছে আদালত।

বুধবার (১২ সেপ্টেম্বর) দুপুরে সিলেটের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক মোহাম্মদ মোস্তাইন বিল্লাহ এ নির্দেশ দেন।

Manual4 Ad Code

এর আগে এই মামলায় জেলে ছিলেন দানবীর রাগিব আলী ও তার ছেলে আবদুল হাই।

আজ আবার তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

সিলেট জেলা জজ কোর্টের সরকার পক্ষের অতিরিক্ত কৌঁসুলি (পিপি) এডভোকেট শামিম আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন।

Manual2 Ad Code

শামিম জানান, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে তারাপুর চা বাগানের দেবোত্তর সম্পত্তিতে অবৈধ স্থাপনা নির্মাণের মাধ্যমে হাজার কোটি টাকার ভূমি আত্মসাৎ ও জালিয়াতির একটি মামলায় রাগিব আলীর পক্ষে জামিন আবেদন করা হয়।

Manual7 Ad Code

ওই আবেদনের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে রাগিব আলীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

এর আগে আলোচিত এই মামলায় ২০১৭ সালের ২ ফেব্রুয়ারি রাগিব আলী ও তার ছেলে আবদুল হাইয়ের বিরুদ্ধে দণ্ডবিধির ৫টি পৃথক ধারায় সর্বমোট ১৪ বছর করে কারাদণ্ড প্রদান করে সিলেট মুখ্য মহানগর হাকিম সাইফুজ্জামান হিরুর আদালত।

এরপর চলতি বছরের ৯ আগস্ট এই রায়ের বিরুদ্ধে আসামিরা আপিল করলে নিম্ন আদালতের দেওয়া ১৪ বছরের সাজার রায় বহাল রেখে এবং আজকের মধ্যে নিম্ন আদালতে হাজির হওয়ার নির্দেশ প্রদান করে সিলেটের বিশেষ জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক।

Manual8 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৯০৫ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031